চট্টগ্রাম শেখ রাসেল শিশু প্রশিক্ষণ-পুনর্বাসন কেন্দ্রে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 

0
4
মোহাম্মদ খোরশেদ হেলালি: 
“দাও খোদা বেড়ে দাও ঈমানের দৃষ্টি,  রমজানের রোজাটা মুমিনের কৃষ্টি; রহমতে পূর্ণ পাপরাশি চূর্ণ, রমজানের ফলটা আহা বেশ মিষ্টি।।”— স্লোগানে উজ্জ্বীবিত হয়ে ঈদ পোশাক ও প্রসাধনী সামগ্রী বিতরণ এবং দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানের আয়োজন করে চট্টগ্রাম শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র। গত ৩০ এপ্রিল রোজ শনিবার ২৮তম রমজানে চট্টগ্রাম শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের প্রাঙ্গণ সংলগ্ন শিশু রাজ্যে এই আয়োজন করা হয়। চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজলোর উপজেলা নির্বাহী অফিসার ও শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ শাহিদুল আলম উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার এর সভাপতিত্বে এবং ফিজিক্যাল ইন্সট্রাক্টর গমন কান্তি দে এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার এর সহধর্মিণী ডাঃ মোখসানা আক্তার, হাটহাজারী প্রেস ক্লাব এর সভাপতি কেশব কুমার বড়ুয়া, হাটহাজারী উপজেলার ১নং ফরহাদাবাদ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ আলী আকবর, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আলমগীর এবং বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আইয়ুব। এছাড়াও উপজেলার ইলেক্ট্রনিক ও প্রিন্টেড মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং অত্র প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নিবাসী শিশু মো: শাকিব এর পবিত্র কোরআন তেলাওয়াত এর মধ্যেদিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে নিবাসী শিশু জান্নাত আক্তার এর পরিবেশিত ইসলামী সংগীত উপস্থিত সকলকেই বিমোহিত করে তোলে । অতঃপর অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি মোঃ শাহিদুল আলম বলেন – জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর নামে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানের সাথে জাতির আবগেঘন সর্ম্পক জড়িত। আর তাই অত্র প্রতিষ্ঠানের নিবাসী শিশুদের সার্বিক সেবাপ্রদানে উপজেলা প্রশাসনের নজরদারি এবং সহযোগিতা সর্বদাই বলবৎ থাকবে। তিনি সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে মনোরম পরিবেশে ব্যতিক্রমী উদ্যোগে ইফতার মাহফিল এর আয়োজন করায় কেন্দ্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান। কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার বলেন- মহিমান্বিত মাস পবিত্র মাহে রমজানে ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি শিশুদের সুস্থ ধারার বিনোদন দেয়ার উদ্দেশ্যে আমাদের এই ছোট্ট প্রয়াস। এছাড়াও হাটহাজারী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া উক্ত সভায় বক্তব্য রাখেন। আলোচনা সভার শেষে প্রধান অতিথি আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ নিবাসী শিশুদের মাঝে পবিত্র ঈদ- উল- ফিতর উপলক্ষে পোশাক এবং নানা ধরনের প্রসাধনী সামগ্রী বিতরণ করেন। এরপরেই পবিত্র মাহে রমজান উপলক্ষে তাৎপর্যপূর্ণ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন ১নং ফরহাদাবাদ ইউনিয়ন জামে মসজিদ এর ইমাম হাফেজ মোঃ সরোয়ার ফরহাদ। অতঃপর আয়োজনের শেষভাগে নিবাসী শিশুদের নিয়ে মনোরম পরিবেশে আয়োজিত ইফতার ভোজনে অংশগ্রহণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
প্রসঙ্গত উল্লেখ্য যে, সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদফতর পরিচালিত চট্টগ্রাম শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র ২০১২ সাল থেকে সমাজের সুবিধাবঞ্চিত-বিপন্ন-পথ শিশুদের সমাজের মূল স্রোতধারায় ফিরিয়ে নেয়ার উদ্দেশ্যে মহৎ কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে।
আগেরামুর বাকখালী নদীতে বিরল প্রজাতির মাছ
পরেরামুতে হাত-পা বেঁধে বৃদ্ধার জমি দখলের ঘটনায় ৩ আসামি গ্রেফতার