রামুতে হাত-পা বেঁধে বৃদ্ধার জমি দখলের ঘটনায় ৩ আসামি গ্রেফতার

0
7

 

মোঃ জয়নাল আবেদীন টুক্কু:
কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের দক্ষিণ মৌলভীর কাটার টেক পাড়া গ্রামে সম্প্রতি ঘটে যাওয়া ফিল্ম স্টাইলে জমি দখল করতে অসহায় দুই মহিলা মা ও মেয়ের হাত,পা বেঁধে মারধর ও বাড়ী ভাংচুর করেন ঐ এলাকার কুখ্যাত সন্ত্রাসী আবুল মনছুর লেবু,ইউনুছসহ ১০/১২ জন লোক ।

এ ঘটনাটি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার হলে বিষয়টি কক্সবাজার জেলা সহ দেশ ব্যাপী আলোচনা ও সমালোচনা জন্ম দেয়। আলোচিত এ ঘটনায় থানায় মামলা দায়ের পর পুলিশ আসামি ধরতে মরিয়া হয়ে উঠে। গত ৩০ এপ্রিল ও আজ ১ মে রামু থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আনোয়ার হোসেন এর নির্দেশে গর্জনিয়া ফাঁড়ি পুলিশ পৃথকভাবে অভিযান পরিচালনা করেন। শনিবার (৩০ এপ্রিল) বিকালে প্রথমে দক্ষিণ মৌলভীর কাটার নুর মোহাম্মদ এর ছেলে মোঃ সেলিমকে গ্রেফতার করেন। আজ রবিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে গর্জনিয়া পুলিশের ইনচার্জ মোঃ ফরহাদ আলী নেতৃত্বে এস আই মোজাম্মেল হকসহ একদল পুলিশ ফের অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত কুখ্যাত এ ২ আসামিকে আটক করতে সক্ষম হন।

গর্জনিয়া পুলিশের আইসি মোঃ ফরহাদ আলী সাংবাদিকদের জানান গত কাল এবং আজ পৃথক অভিযানে এজাহার নামিয়সহ মোট ৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের ধরতে অভিযান চলমান রয়েছে। তিনি বলেন অমানবিক এ ঘটনার সাথে জড়িত কেউ ছাড় পাবেনা বলে তিনি সাফ জানিয়ে দেন।

আগেচট্টগ্রাম শেখ রাসেল শিশু প্রশিক্ষণ-পুনর্বাসন কেন্দ্রে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 
পরেঈদগাঁওতে দোকানদার তারেক খুনে জড়িত সন্দেহে র‌্যাব’র হাতে একজন গ্রেফতার