সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ কক্সবাজার আসছেন বৃহস্পতিবার

0
6
স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন আগামী বৃহস্পতিবার। তাঁর একান্ত সচিব প্রত্যয় হাসান স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানা গেছে।
ওইদিন সকাল ১০ টা ৫ মিনিটে বিমানযোগে কক্সবাজার পৌঁছানোর কথা রয়েছে তাঁর। সকাল সাড়ে ১১ টায় তিনি কক্সবাজার এলজিইডির বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন।
পরদিন শুক্রবার সকাল সাড়ে ১১ টায় কক্সবাজার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইসই) কর্তৃক বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন। এছাড়াও শনিবার সকাল সাড়ে ১১ টায় কক্সবাজার পৌরসভা কর্তৃক বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনের কথা রয়েছে।
শনিবার বিকেল ৪ টা ১৫ মিনিটে বিমানযোগে তিনি ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন।
আগেদৃশ্যমান কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন
পরেকুষ্টিয়ায় আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষে নিহত ৪