শহরের কবিতা চত্বরে ঝাউগাছে অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরদেহ

0
2

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজার শহরের কবিতা চত্বর থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে জেলায় একদিনে দুই অজ্ঞাত যুবকের মহদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ মে) সকালে শহরের কবিতা চত্বরের ঝাউবাগানের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনীরুল গিয়াস জানান, কবিতা চত্বরের ঝাউবাগানের ভেতরে গাছের সঙ্গে মরদেহটি ঝুলতে দেখে লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।

তিনি আরো জানান, মৃত যুবকটির পরিচয় শনাক্ত করা যায়নি। তার বয়স আনুমানিক ২২-২৫ বছর হতে পারে। পরিচয় জানার চেষ্টা চলছে।

এর আগে জেলার উখিয়া ইনানী শফির বিল প্রাইমারি স্কুলের পশ্চিমে সৈকত থেকে আরো এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় কয়েকজন জেলে সাগরে মাছ শিকার করতে যাওয়ার পথে সমুদ্র পাড়ে মরদেহটি দেখে থানায় জানালে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করা হয়।

আগেটেকপাড়ায় গভীর নলকূপের জায়গা দখলে হামলা ও ভাংচুর, আটক ২
পরেপদ্মা সেতুর উদ্বোধন ২৫ জুন