
নিজস্ব প্রতিবেদক
শহরের উত্তর টেকপাড়া বায়তুশ শরফ জামে মসজিদের তৃতীয় ও চতুর্থ তলার উর্ধ্বমূখী সম্প্রসারণ কাজের শুভ উদ্বোধন পীর সাহেব বায়তুশ শরফ আল্লামা শায়খ মুহাম্মদ আব্দুল হাই নদভী (ম.জি.আ) কর্তৃক সম্পন্ন হয়। এ উপলক্ষ্যে শুক্রবার (০৩ জুন) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমদ, এলডিএমসি, পিএসসি।
উদ্বোধকের বক্তব্যে আল্লামা শায়খ মুহাম্মদ আব্দুল হাই নদভী (ম.জি.আ.) কউক চেয়্যারম্যানকে কক্সবাজার জেলার রতœ হিসেবে আখ্যায়িত করেন এবং জেলাবাসীকে এই রতেœর সদ্ব্যবহার করার আহবান জানান। এছাড়াও বায়তুশ শরফের যাবতীয় উন্নয়ন কাজে সহযোগিতার জন্য কউক চেয়ারম্যানের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রধান অতিথির বক্তব্যে কউক চেয়ারম্যান কক্সবাজারকে একটি আধুনিক ও সুপরিকল্পিত পর্যটন নগরী হিসাবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কাম্য।
অনুষ্ঠানে সভাপতি হিসাবে বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক ও উত্তর টেকপাড়া বায়তুশ শরফ জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি এম এম সিরাজুল ইসলাম কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চলমান মাস্টার প্ল্যানে উত্তর টেকপাড়াবাসীর জন্য কবরস্থান, খেলার মাঠ ও ড্রেনেজ ব্যবস্থা রাখার আহবান করেন।
এসময় ধর্মপ্রাণ মুসল্লিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।













