সদরের পিএমখালী’তে টমটম চালক খুন

0
5

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজার সদর উপজেলার পিএমখালীতে  দুষ্কৃতকারীর ছুরিকাঘাতে টমটম চালক খুন হয়েছে।নিহত টমটম চালক রমজান আলী পিএমখালী’র জুমছড়ি এলাকার বাসিন্দা।

শুক্রবার ১০ জুন ভোর ৪ টার দিকে পিএমখালী ইউনিয়নের ছনখোলা রোডে মিনি টমটম চালক রমজান আলী (২৩) দুষ্কৃতকারীর ছুরিকাঘাতে নিহত হন।

কক্সবাজার সদর মডেল থানা পুলিশ নিহত রমজান আলী’র মৃতদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন বলে জানা গেছে।

আগেরামুতে দোকান কর্মচারিকে ফিল্মী স্টাইলে কু*পিয়ে জখম করলো ‘কিশোর গ্যাং’
পরেউখিয়ার ক্যাম্পে রোহিঙ্গা মাঝিকে কুপিয়ে হ*ত্যা