রামুতে বিশ্ব নবী হজরত মুহাম্মদ (সাঃ) কে অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

0
11

 

রামু প্রতিনিধি:
ভরতে বিশ্ব নবী হজরত মুহাম্মদ (সাঃ) ও হজরত আয়েশা (রাঃ) অবমাননার প্রতিবাদে রামুতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে।
১০ জুন শুক্রুবার জুমার নামাজের পর রামু কেন্দ্রীয় জামে মসজিদ থেকে রামুর সর্বস্তরের মুসলিম তৌহিদি জনতার ব্যানারে অনুষ্টিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় শত শত মুসল্লী অংশ গ্রহণ করেন। ‘বিশ্ব নবীর অপমান সইবে না আর মুসলমান’ শ্লোগানে শ্লোগানে মিছিলটি রামু চৌমুহনী গোলচত্বরে এসে শেষ হয়।  মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশে রামু চৌমুহনী ষ্টেশন জামে মসজিদের ইমাম ও রামু জামেয়াতুল উলুম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মৌলানা আব্দুল হান্নান বলেন, আমাদের প্রতিবাদ কোন রাষ্ট্রের বিরোদ্ধে নয়। আমাদের বিশ্ব নবী হজরত মুহাম্মদ (সাঃ) কে অবমাননা কারির বিরোদ্ধে। তিনি বলেন, আমরা চাই না কোন ধর্মের কিংবা ধর্মীয় মহান ব্যক্তির বিরোদ্ধে কুটুক্তি করে কেউ যেন পার পেয়ে না যায়। সমাবেশে বক্তারা ভারত সরকারের মুখপাত্রের এহেন বক্তব্যের নিন্দা জানান এবং বিশ্ব নবী হজরত মুহাম্মদ (সাঃ) ও হজরত আয়েশা (রাঃ) এর অবমাননা কারিদের যতাযত শাস্তি প্রদানের আহবান জানান। উল্লেখ্য যে

রামু উপজেলার কাউয়ারখোপ,  খুনিয়া পালং ও দক্ষিন মিঠাছড়ি ইউনিয়ন সহ বিভিন্ন এলাকায় জুমার নামাজ পরবর্তী বিশ্ব নবী হজরত মুহাম্মদ (সাঃ) কে কঠুক্তি ও অবমনানার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়েছে।

আগেউখিয়ার ক্যাম্পে রোহিঙ্গা মাঝিকে কুপিয়ে হ*ত্যা
পরেঈদগাঁওয়ের লাল মিন্টু ফেনীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ র‌্যাবের হাতে আটক