উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে হত্যা: গ্রেপ্তার ৩

0
7

উখিয়া প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝি আজিমুল্লাহকে কুপিয়ে হত্যার ঘটনায় ৩ রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ সদস্যরা।

শনিবার (১১ জুন) ভোরে উপজেলার বালুখালী ৯নং ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আটকরা হলেন— মো. হাসিম (৪০), মো. জা‌বের (৩২), মো. ইলিয়াছ (৪০)।

বিষয়টি সিভয়েসকে নিশ্চিত করে ৮ আমর্ড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কামরান হোসেন। তিনি জানান, বৃহস্পতিবার (৯ জুন) রাতে একদল সন্ত্রাসী ক্যাম্পের হেড মাঝি আজিমুল্লাহসহ আরও তিনজনকে এলোপাথাড়ি কোপে মারাত্মকভাবে আহত আজিমুল্লাহ এর মৃত্যু হয়। এর পর ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করে ৩জনকে গ্রেপ্তার করা হয়। তারা প্রথামিকভাবেই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত বলে স্বীকার করেছেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আগেসাংবাদিক রশিদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন
পরেমহেশখালীতে ড্রেজার ডুবে নিখোঁজ ২