শহরে ক্রেতা সেজে মোটরসাইকেল নিয়ে চম্পট

0
4

 

নিজস্ব প্রতিবেদক
শহরে দিনদুপুরে মালিককে বোকা বানিয়ে ক্রেতা সেজে মোটরসাইকেল নিয়ে চম্পট দিয়েছে চোর চক্রের এক সক্রিয় সদস্য। রবিবার (১২ জুন) বিকাল ৩টার দিকে বার্মিজ স্কুল রোডে এ ঘটনা ঘটে।

গাড়ির মালিক চৌফলদন্ডী কালু ফকির পাড়ার মোহাম্মদ ফরিদুল আলমের পুত্র মোহাম্মদ ফয়সাল জানান, উখিয়া জালিয়াপালং ইউনিয়নের ডেইলপাড়ার শামশুল আলমের পুত্র শাহজাহান আমার পূর্ব পরিচিত। সে আমার মোটর সাইকেল ণঅগঅঐঅ গঙউঊখ ঋতঝ ঋর-ঠ৩.০, ঊহমরহব ঘড়: এ৩খ৫ঊ০২২৯০০৮, ঈযরংংরং ঘড়: চঝ২জএ৬৪২০০অ০৩১১০১, ঈড়ষড়ঁৎ গঅঞঞ জঊউ, ১৫০ঈঈ. মূল্য আনুমানিক ২,৪০,৫০০/- (দুই লক্ষ চল্লিশ হাজার পাঁচশত) টাকা ক্রয় করবে বলে বার্মিজ স্কুলের রোডে আসতে বলে। পরে সেখানে তার সাথে সাক্ষাত হলে গাড়ি পরীক্ষামূলক চালানোর কথা বলে পালিয়ে যায় শাহাজাহান।

ফয়সাল আরো জানান, মোটরসাইকেল ক্রয় করার জন্য শাহজাহান দীর্ঘদিন ধরে আমাকে বলে আসছিলেন। আমি একপর্যায়ে গাড়ি বিক্রি করতে রাজি হলে লেনদেন সম্পন্ন করার প্রতিশ্রæতি দিয়ে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় সে। আমি দীর্ঘ সময় অপেক্ষা করার পরও শাহাজাহান গাড়ি নিয়ে ফিরে না আসলে পরিশেষে কক্সবাজার সদর থানায় অভিযোগ দায়ের করি।

আগেরামুতে প্রয়াত সারমিত্র মহাথের‘র নির্বাণসূখ কামনায় পট্ঠান পাঠ অনুষ্ঠান সোমবার থেকে
পরেমহানবীকে (সা.) কটূক্তি : ভারতে সরকারি-বেসরকারি ওয়েবসাইটে সাইবার হামলা