
নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের হোটেল মোটেল জোন এলাকায় অভিযান চালিয়ে হোটেলের একটি কক্ষ থেকে ৪ জুয়াড়িকে আটক করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে নগদ ১২ লাখ টাকাসহ জুয়ার সরঞ্জাম জব্দ করা হয়।
সোমবার (১৩ জুন) সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজার লাইট হাউসের একটি আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন— আলমগীর হোসেন মুন্না, নবী সুলতান, কবির আহমদ, শামীম আহমেদ, কামাল উদ্দিন, কাজি রাসেল আহমেদ নোবেল, মোহাম্মদ নুর ও রবিউল হোসেন। তাদের মধ্যে মুন্না ও নোবেল স্বেচ্ছাসেবকলীগ নেতা।
র্যাব-১৫ এর উপ-অধিনায়ক মঞ্জুর মেহেদী জানান, দীর্ঘদিন ধরে হোটেল মোটেল জোনে একটি চক্র বড় বড় জুয়ার আসর বসায়। পরে খবর পেয়ে গোয়েন্দা নজরদারিতে রেখে আজ (সোমবার) সেখানে অভিযান চালিয়ে ৪ জুয়াড়িকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে নগদ ১২ লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।













