লিংকরোডে পানি চলাচলের রাস্তা বন্ধ করে স্থাপনা নির্মাণ, জলাবদ্ধতা

0
7

 

নিজস্ব প্রতিবেদক:
শহরতলীর লিংকরোডে পানি চলাচলের রাস্তা বন্ধ করে অবৈধভাবে স্থাপনা নিমার্ণের অভিযোগ পাওয়া গেছে। এতে জলাবদ্ধতায় চরম দুর্ভোগ পোহাচ্ছে প্রায় ৪০টি পরিবার।

সরেজমিনে গিয়ে দেখা যায়, লিংকরোড বনফুলের পেছনে মুহুরী পাড়ার মো. হোছনের পুত্র মো. জাফর আলম পানি চলাচলের রাস্তা বন্ধ করে সরকারি জায়গায় মার্কেট নির্মাণ করছে। প্রতিদিন ১০—১৫ জন শ্রমিক কাজ করছে স্থাপনা নির্মাণে। স্থাপনা নির্মাণে নেওয়া হয়নি কউকের অনুমোদনও। একপ্রকার গায়ের জোরে তিনি অবৈধভাবে ওই স্থাপনা নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। এদিকে স্থাপনা নির্মাণের কারণে ব্যাহত হচ্ছে পানি চলাচল। এতে চলতি বর্ষা মৌসুমে বিপাকে পড়েছে মুহুরী পাড়ার প্রায় ৪০টি পরিবার।

স্থানীয়রা জানান, মার্কেট নির্মাণে পানি চলাচলের রাস্তা না রাখায় সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। পানি ঢুকে যাচ্ছে বসতভিটায়। এতে বাড়ছে মশা মাছির উপদ্রব। বিষয়টি নিয়ে আমরা তাকে অবহিত করেও কোন কাজ হয়নি। পরে নিরূপায় হয়ে আমরা কক্সবাজার উন্নয়ন কতৃর্পক্ষের চেয়ারম্যান বরাবর আবেদন করেছি।

মুহুরী পাড়ার, রায়হান, দেলোয়ার ও রেজাউল করিম জানান, মুহুরী পাড়া ও লিংকরোড বাজারের সমস্ত পানি চলাচলের ড্রেন বন্ধ করে মার্কেটটি নির্মাণ করা হচ্ছে। বৃষ্টি হলে এখানে ৮ থেকে ১০ পানি উঠে। পানি চলাচল করতে না পারায় বৃষ্টি হলে পুরো এলাকার মানুষ সীমাহীন কষ্টে পড়ে যায়। বিষয়টি সুষ্ঠু সমাধানে এলাকাবাসী সংশ্লিষ্ট প্রশাসনে হস্তক্ষেপ কামনা করেছেন।

আগেসংসদ নির্বাচনে ইভিএম চায় না জাতীয় পার্টি
পরেমাওলানা আজিজুল হক ইসলামাবাদী কারাগারে জটিল রোগে আক্রান্ত,তাঁকে অবিলম্বে মুক্তি দিন