ইয়া*বা নিয়ে পালানোর সময় ধরা পড়ল ছাত্রলীগ নেতা

0
8

সিবিকে ডেস্কঃ

চট্টগ্রামের মিরসরাইয়ে ইয়াবা নিয়ে পালানোর সময় ধরা পড়েছে সফর আলী (২৩) নামে এক ছাত্রলীগ নেতা। তিনি উপজেলার মঘাদিয়া ইউনিয়নের ২ নম্বর সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব ছিলেন।

রোববার (১৭জুলাই) সন্ধ্যায় উপজেলার আবুতোরাব দক্ষিণ বাজার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

তার বাড়ি মঘাদিয়া ইউনিয়নের শেখটোলা এলাকায়। তিনি ওই এলাকার মফিজুল ইসলামের ছেলে।

পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ছাত্রলীগ নেতা মাদকসেবন ও এলাকায় খুচরায় বিক্রির কথা স্বীকার করেছে।

এদিকে ইয়াবাসহ ধরা পড়ার খবর পেয়ে মঙ্গলবার (১৯জুলাই) সকালে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয় মঘাদিয়া ছাত্রলীগের পক্ষ থেকে। মঘাদিয়া ছাত্রলীগের সভাপতি আবু নছর রিপন ও সাধারণ সম্পাদক তৌহিদ আনোয়ার বাপ্পির স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘মিরসরাই উপজেলা ছাত্রলীগের নির্দেশক্রমে ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়ন ছাত্রলীগের ‘সাংগঠনিক সম্পাদক’সফর আলীকে সংগঠন বিরোধী কার্যক্রমে লিপ্ত থাকায় উপজেলা ছাত্রলীগের পরামর্শক্রমে মঘাদিয়া ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে অব্যাহতি দেয়া হলো।’

মঘাদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু নছর রিপন বলেন, ছাত্রলীগ ঐতিহ্যের সংগঠন, এখানে কেউ অপকর্ম করে সংগঠন বিরোধী কর্মকাণ্ড করে দলের নাম ভাঙ্গিয়ে টিকে থাকতে পারবেনা। এই অব্যাহতির মাধ্যমে আমরা অন্যান্যদেরকেও সাবধান করে দিতে চাই। কেউ অপকর্মে লিপ্ত থাকলে তার দায়ভার সংগঠন বহন করবেনা।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, রোববার সন্ধ্যায় আবুতোরাব বাজারের দক্ষিণ বাজার এলাকা থেকে ১৪০ পিস ইয়াবাসহ এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবাগুলো তিনি নিজে সেবন করেন ও স্থানীয় মাদকসেবীদের কাছে বিক্রি করেন। সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

আগেরামু চাকমারকুলে নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের মর*দেহ উদ্ধার
পরেজেলায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে ৩৮৫ পরিবার