
ফরিদুল আলম রনি:
রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের পূর্ব মোহাম্মদপুরা এলাকায় বন্ধুদের সঙ্গে নদীতে মাছ ধরতে নেমে নিখোঁজ আনছার উল্লার(২১)মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৯ জুলাই) বেলা ২ঃ৩০টের দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।আনছার উল্লাহ রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের জারাইলতলী গ্রামের বাসিন্দা কালো মিস্ত্রির ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রী। রামু ফায়ার সার্ভিসের স্টেশনের লিডার মোহাম্মদ হাসান চৌধুরী জানান, গতকাল সোমবার (১৮ জুলাই) দুপুর ৩টার দিকে উপজেলার চাকমারকুল ইউনিয়নের পূর্ব মোহাম্মদপুরা ফকিরা সেতুর পশ্চিম পাশে নদীতে নিখোঁজ হন আনছার উল্লাহ (২১)। খবর পেয়ে তারা সন্ধ্যা পর্যন্ত অভিযান চালান। রাত হওয়ায় অভিযান স্থগিত করেন। রাতে তারা চট্টগ্রাম ডুবুরি দলকে খবর দেন, মঙ্গলবার সকালে তারা ও চট্টগ্রাম থেকে আসা ডুবুরিরা অভিযান শুরু করেন। ঘটনাস্থল থেকে অন্তত ৩০ ফুট দূর থেকে চট্টগ্রাম থেকে আসা ডুবুরি দল আনছার উল্লাহর মরদেহ উদ্ধার করে।আনছান উল্লার ভাই জসিম উদ্দিন জানান, তারা ৪জন মিলে নদীতে মাছ ধরতে আসে। তারা সাঁতরে নদীর অপর প্রান্তে যায়। তবে পুনরায় ফেরার সময় নদীর মধ্যখানে আনছার উল্লাহ ডুবে যায়।রামু ফায়ার সার্ভিসের স্টেশনের লিডার মোহাম্মদ হাসান চৌধুরী জানান, সাঁতরে নদী পার হতে গিয়ে ডুবে নিখোঁজ তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে।













