
নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার জেলা যুব মহিলা লীগের কমিটি ঘোষনা করা হয়েছে। বুধবার (২০ জুলাই) কেন্দ্রীয় যুব মহিলালীগের সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল স্বাক্ষরিত ৪ সদস্য এই কমিটিতে তাহমিনা চৌধুরী লুনাকে সভাপতি এবং তসলিমা আক্তার রোমানাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়াও ঘোষিত কমিটিতে হাসিনা আক্তার রিতাকে সহসভাপতি ও নাসরিন জাহান শাওনকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে।
যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কক্সবাজার থেকে ঢাকা ফেরার প্রাক্কালে এ কমিটি ঘোষনা দেন বলে জানান ঘোষিত কমিটির সভাপতি তাহমিনা চৌধুরী লুনা। তিনি এর আগের কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। কেন্দ্রের পরামর্শে শিগগিরই জেলা কমিটি পূর্নাঙ্গ করা হবে বলে জানান লুনা।













