নাইক্ষ্যংছড়িতে স্বীকৃতি বিহীন মাদ্রাসা এমপিওভুক্তির অভিযোগ

0
5
বার্তা পরিবেশকঃ
বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলাধীন মদিনাতুল উলুম মডেল ইন্সটিটিউট আলিম মাদ্রাসাটি চলতি বছর ৬ জুলাই শিক্ষা মন্ত্রণালয় কতৃক এমপিওভুক্তি হয়েছে। জানা গেছে, দাখিল মাদ্রাসা যখন আলিম স্তর পযর্ন্ত স্বীকৃতি পাওয়ার পর এমপিও ভুক্তির জন্য আবেদন করতে পারেন। কিন্তু উক্ত মাদ্রাসা কিভাবেই আলিম স্তর স্বীকৃতি পাওয়ার আগে এমপিওভুক্তি হলো তা জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। এতে যেকোন সময় এমপিওভুক্তি বাতিল হাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে উক্ত শাখায় কর্মরত শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের মাঝে এক ধরনের আতংক বিরাজ করছে। এমনকি মাদ্রাসার প্রধান মাওলানা ছৈয়দ উক্ত শাখায় কর্মরত শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের নিকট থেকে এমপিওভুক্তির জন্য মোটা অংকের টাকা দাবী করছেন বলেও সুত্রে জানা গেছে। নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষক সাংবাদিকদের বলেন, এমপিওভুক্তির জন্য প্রতি জনের কাছ থেকে মোটা অংকের টাকা দাবী করছেন মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ছৈয়দ। এ বিষয়ে অভিযুক্ত প্রিন্সিপাল মাওলানা ছৈয়দ এর ব্যবহৃত মোবাইল নাম্বার ০১৮১৮৯০৬৯৯৫ অসংখ্য বার যোগাযোগ করা হলেও রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য যে উক্ত বিষয়ে উপ সচিব এমপিও মাদ্রাসা শিক্ষা মন্ত্রণালয়ে সাংবাদিকদের জানিয়েছেন আলিম স্তরের স্বীকৃতি না পাওয়ার আগে এমপিওভুক্তি হওয়ার কথা না কিন্তু কিভাবেই হলো আমার বোধগম্য নহে। অন্য একসূত্রে জানা গেছে গত ১৭ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তিনটি মাদ্রাসাকে আলিম স্তরের স্বীকৃতি দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে সেখানেই উক্ত মাদ্রাসা নাম আছে। এখন সচেতন মহলের প্রশ্ন আলিম স্তর স্বীকৃতি পাওয়ার আগেই কিভাবেই জাল জালিয়াতি করে এমপিওভুক্তি নিল তা জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
আগেটেকনাফ পৌর আওয়ামী লীগের সভাপতি বদি, সাধারণ সম্পাদক আলম বাহাদুর 
পরেনাইক্ষ্যংছড়ি বিজিবি’র অভিযানে ৪টি অবৈধ বিদেশী অ*স্ত্র উদ্ধার