রবীন্দ্র-নজরুল দেবতা না যে তাদের গান প্যারোডি করা যাবে না: নোবেল

0
15

সিবিকে ডেস্কঃ

সম্প্রতি রবীন্দ্রসংগীত বিকৃত করে গাওয়ার অপরাধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে মুচলেকা দিয়েছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। তিনি জানিয়েছেন, আর কোনোদিন রবীন্দ্র-নজরুল সংগীত গাইবেন না তিনি। এরপর থেকেই বিষয়টি নিয়ে আলোচনায় ব্যস্ত নেটিজেনরা। পক্ষে বিপক্ষে নানা মত দিচ্ছেন তারা। এবার নিজের মত ব্যক্ত করলেন দেশের বিতর্কিত গায়ক নোবেল।

আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে একটি পোস্ট দিয়েছেন তিনি। শুরুতেই লিখেছেন, ‘রবীন্দ্রনাথ-নজরুল তো আর নবী কিংবা দেবতা না যে তাদের গান প্যারোডি আকারে গাওয়া যাবে না।’

এরপর দেশের সাহিত্যে রবি ঠাকুরের অবদান নগন্য উল্লেখ করে তিনি লিখেছেন, ‘যে রবীন্দ্রনাথ এদেশের কবিদের মূল্যায়ন করেননি তাকে নিয়ে যে এদেশে চর্চা হয় এটাই রবীন্দ্রনাথের জন্য বেশি। তাছাড়া বাংলাদেশের সাহিত্যে যেহেতু রবীন্দ্রনাথের অবদান নিতান্তই কম, নেই বললেই চলে, সেক্ষেত্রে তার গান এদেশের কেউ যদি প্যারোডি আকারে গায় সেটা রবীন্দ্রনাথের জন্যই মঙ্গলজনক।’

ক্যারিয়ারের শুরুতে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন নোবেল। কিন্তু বিভিন্ন বিষয়ে নিয়মিত উল্টা-পাল্টা মন্তব্য করে সবার নিকট বিরক্তির কারণ হয়ে দাঁড়ান। তার জনপ্রিয়তাও গিয়ে ঠেকে তলানিতে। পরে সবার নিকট ক্ষমা চেয়ে নতুন করে শুরু করলেও নিজেকে সংযত রাখতে পারেননি। অভ্যাসবশত ফের অপ্রাসঙ্গিক মন্তব্য করে হয়েছেন বিতর্কিত।

আগেরামুর রাজারকুলের মনছুর সিকদার আর নেই
পরেএকমাসে ২ হাজার শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় রামু ডোনার’স সোসাইটির