রামুর রাজারকুলের মনছুর সিকদার আর নেই

0
8

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের বৈদ্যরখিল গ্রামের আলহাজ্ব নাছির উদ্দিন মনছুর সিকদার (৪০) আর নেই। দীর্ঘদিন দুরারোগ্য ক্যান্সার ব্যাধিতে ভোগার পর শনিবার ৩০ জুলাই রাত দেড়টার দিকে তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।

মরহুম নাছির উদ্দিন মনছুর সিকদার বৈদ্যেরখীলের মরহুম মোস্তাফিজুর রহমান সিকদারের কনিষ্ঠ পুত্র। তিনি সৌদী প্রবাসী সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন। মনছুর সিকদার রামু উপজেলার কাউয়ার খোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মরহুম মোজাফফর আহমদ সিকদার এর কনিষ্ঠ জামাতা।

প্রায় ২ বছর পূর্বে নাসির উদ্দিন মনছুর সিকদার এর দেহে ক্যান্সার শনাক্ত হয়। এরপর দেশে-বিদেশে চিকিৎসা নেয়ার পরও তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। শুক্রবার ২৯ জুলাই দিবাগত রাত ১১ টার দিকে নাছির উদ্দিন মনছুর সিকদারকে ঢাকার পিজি হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হয়। বাড়িতে পৌঁছার আড়াই ঘন্টা পর তিনি নাফেরার দেশে চলে যান। সজ্জন, অমায়িক, বন্ধু বৎসল, বিনয়ী, পরোপকারী ও সদাহাস্যজ্বোল নাসির উদ্দিন মনছুর সিকদার এর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মৃত্যুকালে নাছির উদ্দিন মনছুর সিকদার স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে সহ অনেক আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে যান।

শনিবার ৩০ জুলাই জোহরের নামাজের পর রামু’র রাজারকুল ফরেস্ট অফিস মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে মরহুমের পারিবারিক সুত্রে জানা গেছে।

আগেনাইক্ষ্যংছড়িতে ২৪ কোটি টাকার কাজের উদ্বোধন করলেন বীর বাহাদুর উশৈসিং
পরেরবীন্দ্র-নজরুল দেবতা না যে তাদের গান প্যারোডি করা যাবে না: নোবেল