ঝাউতলায় জমি দখলে নিতে সন্ত্রাসী হামলা, আটক ৩

0
10

নিজস্ব প্রতিবেদক:
শহরের ঝাউতলায় জমি দখলে নিতে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এসময় ঘটনাস্থল থেকে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

অভিযোগ সুত্রে জানা যায়, মরহুম শামসুল হুদার পরিবারের মালিকানাধীন জমি দখল করতে মরিয়া হয়ে উঠে চিহ্নিত সন্ত্রাসী আহমদ হোসন গুরা মিয়া।
ইতোমধ্যে জায়গা দখলের উদ্দেশ্যে আদালতের আদেশ অমান্য করে কয়েকটি দোকানও ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে ভাংচুর করে সে। যার ভিডিও গণমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে জনমনে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। মঙ্গলবার সন্ধ্যায় আবারও
গুরা মিয়া ও ডেইজির নেতৃত্বে একদল সন্ত্রাসী জমি দখল করে পথ নির্মাণ করতে গেলে তাদের বাঁধা দেয় মরহুম শামসুল হুদার স্ত্রী আনোয়ারা বেগম ও
ছেলে ওমর ফারুক। এসময় ক্ষিপ্ত হয়ে তাদের লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়। পরে ধারালো দা নিয়ে কোপাতে দৌড়ে আসে গুরা মিয়ার নেতৃত্বে তাঁর বাহিনী। এসময় তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থল থেকে ৩জনকে আটক করে। আটকৃতরা হলেন-সিরাজুদ্দৌলার, দোলন ও নুর হোসেন। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

সদর মডেল থানার ওসি (তদন্ত) সেলিম উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়। অভিযোগ পেলে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আগেঅনধিকার চর্চা বন্ধ না হলে ছাত্রলীগে কর্মী তৈরী হবে না: চৌধুরী মুজাহিদুল হক সৌরভ
পরেকক্সবাজারে গেস্ট হাউজে চিরকুট লিখে পর্যটকের আত্মহ*ত্যা