চকরিয়ার এমপি জাফরের বউয়ের অবৈধ সম্পদের ‘খোঁজে’ দুদক

0
6

সিবিকে:

চকরিয়া-পেকুয়া (কক্সবাজার-১) আসনের সংসদ সদস্য জাফর আলমের স্ত্রী শাহেদা বেগমের অবৈধ সম্পদ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক প্রধান কার্যালয়ের উপ-পরিচালক (অনু: ও তদন্ত-৫) খান মো. মাজানুল ইসলাম স্বাক্ষরিত এক স্মারক সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

সংসদ সদস্য জাফর আলমের স্ত্রী শাহেদা বেগম চকরিয়া উপজেলার পালাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

স্মারক পত্রে বলা হয়েছে, শাহেদা বেগমের বিরুদ্ধে সরকারি জমি দখল, মাদক ব্যবসা, চাঁদাবাজি এবং অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এর প্রেক্ষিতে তদন্তপূর্বক প্রয়োজনী ব্যবস্থা গ্রহণের জন্য দুদক সমন্বিত কক্সবাজার জেলা কার্যালয়ের উপ-পরিচালককে নিদের্শ দেয়া হয়েছে।

আগেরামুর চাকমারকুলে মাদকসেবীদের আস্তানায় অভিযান, মদ উদ্ধার
পরেখুরুস্কুলের স্বনামধন্য ব্যবসায়ী শেফাউল হক ভুট্টো আর নেই