সৈকতে কিটকটে শৃঙ্খলা ফেরাতে ট্যুরিস্ট পুলিশের অভিযান

0
8

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার সমুদ্র সৈকতে কিটকটসহ (সৈকতে বিশ্রাম করার চেয়ার) চলমান নানা অব্যবস্থাপনা রোধ করতে মাঠে নেমেছে ট্যুরিস্ট পুলিশ।

এর অংশ হিসেবে বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে সুগন্ধা পয়েন্টে টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিমের নেতৃত্বে অভিযান চালানো হয়।

নীতিমালা অনুযায়ী একটি চেয়ার থেকে আরেকটি চেয়ারের দূরত্ব কমপক্ষে ৫ ফুট রাখার কথা। যেন এর পাশ দিয়ে পর্যটকরা নির্বিঘ্নে চলাফেরা করতে পারে। অথচ কিটকট ব্যবসায়ীরা অধিক লাভের আশায় কম দূরত্ব রেখে বেশি সংখ্যক চেয়ার বসিয়েছে। এসময় কিটকট গুলোর দূরত্ব ঠিক আছে কিনা মেপে দেখেন ট্যুরিস্ট পুলিশ। নিয়মের বাহিরের কিটকটগুলো নির্দিষ্ট দুরত্বে সরিয়ে ফেলেন।

টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম জানান, অভিযান চালিয়ে পর্যটকদের অবাধে চলাফেরায় বাধা সৃষ্টি করা বালিয়াড়ির কিটকটগুলোকে নির্দিষ্ট দূরত্বে সরিয়ে ফেলা হয়েছে। সৈকতকে সাজাতে সবাই একযোগে কাজ করছে।

তিনি বলেন, কক্সবাজারের বিচ ম্যানেজমেন্ট কমিটির শর্তানুযায়ী একটি চেয়ার থেকে আরেকটি চেয়ারের দূরত্ব কমপক্ষে ৫ ফিট রাখতে হবে। এই শর্ত ভঙ্গ করে অনেকে কিটকট ব্যবসায়ী কম দূরত্ব রেখে বেশি সংখ্যক চেয়ার বসিয়ে ট্যুরিস্টদের প্রাইভেসি নষ্ট করে। আজকের অভিযানে মূলত কিটকট ব্যবসায়ীদের সামনে ফিতা টেনে দুটি চেয়ারের মাঝে ৫  ফুট দূরত্ব নিশ্চিত করা হয়। যেহেতু এখন পর্যটকদের ভিড় অনেক বেশি, এইজন্য কিটকট ব্যবসায়ীদের ৫ দিন সময় বেঁধে দেয়া হয়। আগামী ৫ দিনের মধ্যে তারা দুটি চেয়ারের মাঝে ৫ ফুট দূরত্ব নিশ্চিত করবেন। আগামী বুধবার থেকে নির্দেশনা অমান্যকারীর বিরুদ্ধে ট্যুরিস্ট পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

আগেখুরুস্কুলের স্বনামধন্য ব্যবসায়ী শেফাউল হক ভুট্টো আর নেই
পরেটেকনাফে মসজিদ থেকে বের করে কুপিয়ে হত্যা, পা কেটে নিয়ে যায় সন্ত্রাসীরা