মহেশখালীতে নিখোঁজের দুদিন পর ভেসে উঠলো জেলের লাশ

0
8

মহেশখালী প্রতিনিধি:

কক্সবাজারের মহেশখালীতে নদীতে ভাসমান অবস্থায় জয়নাল আবেদীন (৪০) নামে এক জেলের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।

রবিবার (৭ আগস্ট) দুপুর ২টায় ছিরাদিয়া নামক স্থানের পাশে কোহেলিয়া নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। শনিবার (৬ আগস্ট) দিবাগত রাত ৩টায় নৌকা নিয়ে মাছ ধরার সময় বালিবাহী ভলগেটের ধাক্কায় তিনি নিখোঁজ হন।

জয়নাল উপজেলার শাপলাপুর ইউনিয়নের পুঁইচড়ি পাড়ার মৃত মাইজ্জে মিয়ার ছেলে।

নিহতের ভাই গিয়াস উদ্দীন বলেন, শুক্রবার রাতে নদীতে আমরা মাছ ধরতে যাই। গভীর রাতে হঠাৎ করে বালিবাহী একটি ভলগেট নৌকায় ধাক্কা দিলে নৌকাটি উল্টে যায়। আমি কোন মতে জাল ধরে রক্ষা পেলেও আমার ভাই জয়নাল নৌকা ভেঙে ডুবে যান।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রনব চৌধুরী জানান, ঘটনার বিষয়ে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আগেনাইক্ষ্যংছড়িতে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে প্রথম মহিলা হেফজ ও এতিমখানা
পরেরামুর শীর্ষ সন্ত্রাসী কলিম গ্রেফতার