
জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ব্র্যাক শিক্ষা কর্মসূচির জেন্ডার রেসপন্সিভ এডুকেশন অ্যান্ড স্কিলস প্রোগ্রাম ইন চট্টগ্রাম হিল ট্র্যাকস প্রকল্পের অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ আগষ্ট) সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার অফিসার ক্লাবের সভা কক্ষে ব্র্যাক শিক্ষা কর্মসূচির বাস্তবায়নে ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা’র অর্থায়ানে এ অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়।
ব্র্যাক শিক্ষা কর্মসূচির জেলা সমন্বয়ক মোঃ আরিফ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলার একাডেমিক সুপারভাইজার সোহেল মিয়া, বিশেষ অতিথি ছিলেন সহকারী শিক্ষা অফিসার আকতার হোসেন,সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন, এস আই ধীমান বড়ুয়া।
আব্দুল মন্নানের পরিচালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন এম ইউপি আরিফ উল্লাহ ছোট্টো, এম ইউপি রাশেদা বেগম,এম ইউপি রহিমা খাতুন,জেলা ব্যবস্থাপক সুজিত কুমার,নাইক্ষ্যংছড়ি ব্র্যাক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা মতিউর রহমান,শামিমা আক্তারসহ প্রকল্পের কর্মকর্তা ও কর্মচারিরা।
জেন্ডার প্রকল্পের নাইক্ষ্যংছড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান,পার্বত্য চট্টগ্রাম এলাকায় সুবিধাবঞ্চিত এবং প্রান্তিক নারী ও মেয়ে শিশুদের লিঙ্গভিত্তিক বৈষম্য ও সহিংসতা কমিয়ে এবং শিক্ষা ও কর্মক্ষেত্রে তাদের দক্ষতা ও সুযোগ তৈরী করার মাধ্যমে তাদের দারিদ্র্য বিমোচন এবং ক্ষমতায়নে কাজ করা হবে। আরো জানান, বান্দরবান ও রাঙ্গামাটি জেলার ৭টি উপজেলার রাঙ্গামাটি সদর, বান্দরবান সদর, রুমা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি, রোয়াংছড়ি, থানচি উপজেলা গুলোর বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙ্গালী সম্প্রদায়ের নারী, মেয়ে, পুরুষ এবং ছেলেদের শিক্ষা, জেন্ডার, দক্ষতা উন্নয়ন ও ইয়ুথ প্লাটফর্ম নিয়ে কাজ করা হবে।
সভায় বক্তারা বলেন, নারীরা হল পরিবারের মূল চালিকা শক্তি, পুরুষের পাশাপাশি নারীরা সমান তালে শ্রম দিয়ে আসছে। সভায় ভিডিও কনফারেন্স ও স্যাটেলাইটের মাধ্যমে শিশু কিশোরী ও নারী শিক্ষায় দক্ষতা অর্জনে আরো গতিশীল আনতে এই প্রকল্প কার্যকর ভুমিকা রাখবে এই প্রত্যাশা করেন বক্তারা













