কক্সবাজারে WEICHAI Marine Engines প্রমোশনাল কনফারেন্স অনুষ্ঠিত

0
3

বার্তা পরিবেশকঃ

কক্সবাজারের বোট মালিকদের নিয়ে ফিসিং, প্যাসেঞ্জার ও মালবাহী জাহাজের সর্বাধিক ব্যবহৃত মেরিন ইঞ্জিন কোম্পানি উইচাই ( WEICHAI) এর মেরিন ইঞ্জিন প্রমোশনাল কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় কক্সবাজারস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে জার্মানি ও চায়না যৌথভাবে প্রস্তুতকৃত মেরিন ইঞ্জিন কোম্পানি উইচাই ( WEICHAI) এবং তাদের বাংলাদেশের সোল ডিলার মোহাম্মদীয়া এন্টারপ্রাইজ, চট্টগ্রাম এ প্রমোশন কনফারেন্সের আয়োজন করে।

ফিসিং, প্যাসেঞ্জার ও মালবাহী জাহাজের সর্বাধিক ব্যবহৃত মেরিন ইঞ্জিন উইচাই ( WEICHAI) এর গুণগতমান, সুযোগ সুবিধা, ব্যবহারবিধি নিয়ে আলোকপাত করে অতিথিদের মধ্যে বক্তব্য দেন এবং বোট মালিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মেরিন ইঞ্জিন কোম্পানি উইচাই এর বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর ইয়ান শিন চাউ, সার্ভিস ডিরেক্টর ঝং ইয়ান, কান্ট্রি ম্যানেজার সুজায়েত আকবর, উইচাই ডিলার মোহাম্মদীয়া এন্টারপ্রাইজ, চট্টগ্রামের সত্ত্বাধিকারী মহসিন রেজা রাসেল, সামুদ্রিক মৎস্য ব্যবসায়ী ঐক্য সমবায় সমিতির সভাপতি ওসমান গণি টুলু, সার্ভিস ম্যানেজার সিদ্ধার্থ মহন্ত প্রমূখ।

আগেক্ষমতার স্পর্শ ইলিয়াছকে সেই অতীত ভুলিয়ে দিয়েছে
পরেনাইক্ষ্যংছড়ি সীমান্তে বিয়ারসহ ১ মাদককারবারি আটক