
সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজার কালেক্টরেট ৪র্থ শ্রেণী কর্মচারি সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মমতাজ আহমদ গুরুতর অসুস্থ হয়ে ডিজিটাল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁর অসুস্থতার খবর পেয়ে শনিবার সন্ধ্যায় তাকে দেখতে যান কক্সবাজার কালেক্টরেট ৪র্থ শ্রেণী কর্মচারি সমিতির সভাপতি সুলতান মাহমুদ বাবুল ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হাসেম।
এসময় নেতৃবৃন্দ তাঁর শারীরিক অবস্থার যাবতীয় খোঁজখবর নেন। এ জন্য তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন প্রতিষ্ঠাতা সভাপতি মমতাজ আহমদ। তিনি কক্সবাজার কালেক্টরেট ৪র্থ শ্রেণী কর্মচারি সমিতির সকল সদস্যদের কাছে আরোগ্য কামনায় দোয়া প্রার্থনা করেন।
এসময় মমতাজ আহমদের ছেলে আবুল মনজুর উপস্থিত ছিলেন।













