
নিজস্ব প্রতিবেদক
জেলার বহুল প্রচারিত স্থানীয় দৈনিক, ‘দৈনিক কক্সবাজার সংবাদ’ পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ প্রাপ্ত হলেন সংবাদকর্মী নুরুল হক সিকদার। তিনি কক্সবাজার জেলার রামু থানার অন্তর্গত রাজারকুল, পন্জেগানা গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি দীর্ঘদিন লেখালেখিতে নিয়োজিত। বর্তমানে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল, এশিয়ান টেলিভিশনের রামু কক্সবাজার প্রতিনিধি হিসেবে কর্মরত।













