কক্সবাজার জেলা নারী উন্নয়ন ফোরামের নির্বাচনে মিনু সভাপতি ও পপি সাধারণ সম্পাদক নির্বাচিত

0
6

বার্তা পরিবেশক:
নারীর ক্ষমতায়নের লক্ষে কক্সবাজার জেলা নারী উন্নয়ন ফোরামের নির্বাচন-২০২২ কক্সবাজার জেলা পরিষদ কার্যালয়ে সম্পন্ন হয়েছে। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বাকি তিনটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। ১২ সেপ্টেম্বর দিন ব্যাপী নানান আয়োজনে কক্সবাজার জেলা পরিষদ হলরুমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ভাইস চেয়ারম্যান হামিদা তাহের। কক্সবাজার জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য (মেম্বার) ও বিভিন্ন উপজেলার নারী ভাইস চেয়ারম্যানদের নিবন্ধনের মাধ্যমে মহিলা জনপ্রতিনিধিরা নাম নিবন্ধন করে ভোটার হন। নির্বাচনে মোট ৭১ জন মহিলা প্রতিনিধি অংশ নেন।উপস্থিত সবাই নির্বাচনের মাধ্যমে নারী উন্নয়ন ফোরাম গঠনের আগ্রহ প্রকাশ করেন এতে পেকুয়া উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম মিনু সভাপতি ও রামু উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান আফসানা জেসমিন পপি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বিশিষ্ট নারী নেত্রী উম্মে কুলসুম মিনু পেকুয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এবং আফসানা জেসমিন পপি রামু উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক হিসেবে দায?িত্ব পালন করছেন। নির্বাচন অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহিদ ইকবালসহ সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আগেরামুতে চোরাই মোটরসাইকেল সহ দুই চোর আটক
পরেকেন অব্যাহতি পেলেন পঙ্কজ?