মহেশখালীতে টমটম চালক পিষে মা*রলো স্কুলছাত্রকে

0
7

মহেশখালী প্রতিনিধি:

ফোনে কথা বলতে বলতে এক হাতে গাড়ি চালিয়ে রাস্তার পাশে থাকা আল আমিন (৮) নামে এক স্কুলছাত্রকে পিষে মেরেছে টমটম চালক।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় কক্সবাজার জেলার মহেশখালীর হোয়ানক ইউনিয়নের বড়ছড়া বাজারের পাশে প্রধান সড়কে এ ঘটনা ঘটে।

নিহত আল আমিন বড়ছড়া এলাকার প্রবাসী আব্দুল সাত্তারের পুত্র এবং হোয়ানক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাস্তার পাশে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে দ্রুত গতির একটি টমটম গাড়ি স্কুলছাত্র আল আমিনকে ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে প্রাণ হারায় ওই স্কুল ছাত্র। পরে উত্তেজিত জনতা চালককে আটক করে গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরেক প্রত্যক্ষদর্শী দোকানদার কালাম বলেন, ‘টমটম চালক এক হাতে মোবাইলে কথা বলছে এবং এক হাতে গাড়ি চালাচ্ছিল। এমন সময় হঠাৎ গাড়িটি দুর্ঘটনায় পড়ে।’

মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রনব চৌধুরী বলেন, ঘটনাস্থল থেকে আবদুল হক নামে এক চালককে আটক করা হয়েছে। পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আগেপরিকল্পিত নগরায়নে সমন্বিতভাবে কাজ করবে কউক-পৌরসভা
পরেবান্দরবানে গরু ব্যবসায়ীকে হ*ত্যা: ৫ জনের মৃত্যু*দণ্ড