বন মামলার সাজাপ্রাপ্ত আসামী বালু খেকোকে নিলামে বালু দিলেন চকরিয়ার ইউএনও

0
8

 

নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের চকরিয়ায় বন মামলার সাজাপ্রাপ্ত আসামী মোঃ সাইফুল ইসলাম ওরফে বালু খেকো পুতু কে ৭০ লক্ষ টাকার বালু ১০ লাখ টাকায় নিলামে দিলেন চকরিয়ার ইউএনও জেপি দেওয়ান। বিষয়টি নিয়ে গত কয়েকদিন আলোচনা-সমালোচনা চলছে কক্সবাজারে।
জানা যায়, জেলা প্রশাসকের কার্যালয় থেকে নামমাত্র মূল্যে বালি মহাল ইজারা নেয় চকরিয়ার মোঃ সাইফুল ইসলাম প্রঃ পুতু ও সাহাব উদ্দিন ।কিন্তু উক্ত ইজারাকৃত স্থানে বালু না থাকায় দীর্ঘদিন ধরে বনের অভ্যন্তরে স্থানীয় প্রভাব বিস্তার করে সংরক্ষিত বন ভূমির পাহাড় কেটে বালু উত্তোলন করে আসছে।বন বিভাগের জায়গায় উত্তোলিত বালুর মূল্য প্রায় ৭০ লক্ষ টাকা।ওই বালু বন বিভাগ জব্দ করলে ইউএনও তা আবার নিলামে তুলে ১০ লাখ টাকায় মোঃ সাইফুল ইসলামকে দিয়ে দেয়। এতে জব্দকৃত বালু নিতে গেলে বনবিভাগ তা নিবৃত্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়ে বন মামলা দায়ের করেন। এরপর বনবিভাগ ফৌঃ মিচঃ নং-৬৮৫/২২, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট,কক্সবাজার বন মামলা নং-৫৬/২২ (চকরিয়া) ও মহামান্য হাইকোর্ট বিভাগের ক্রিঃ মিচ মামলা নং-৪৩৩১৮/২২ দায়ের করেন আসামীদের বিরুদ্ধে। এতে তারা ক্ষীপ্ত হয়ে বনবিভাগের লোকজনের উপর হামলাও করে। পরবর্তীতে আসামীরা কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসর্মপন পূর্বক জামিনের প্রার্থনা করলে শুনানী শেষে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর মোহাম্মদ ফারুকী উক্ত আসামীদ্বয়কে জেল হাজতে প্রেরণ করেন। পরে ৬ সপ্তাহের অন্তবর্তী জামিনে বের হয়ে আবার বালু উত্তোলনের চেষ্টা করে আসছে।।
উল্লেখ্য যে, আসামী মোঃ সাইফুল ইসলাম ওরফে বালু খেকো পুতু এর বিরুদ্ধে বন-১০২/২০(চক),১০৪/২১(চক)ও ৬৫/২২(চক),বিজ্ঞ সিঃ জুডিঃ ম্যাজিঃ,চকরিয়া আদালতে চলমান রয়েছে।
কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো: আনোয়ার হোসেন সরকার বলেন, বন মামলার সাজাপ্রাপ্ত আসামী বালু খেকো যখন অবৈধভাবে বালু উত্তোলন করে আবার তা প্রশাসন থেকে নিলামে নিয়ে নেয় এতে সে আরও প্রভাব বিস্তার করতে সুযোগ পায়। আমরা বিষয়টা ইউএনও কে জানিয়েছি। তাছাড়া এঘটনায় সরকার প্রায় ৬০ লাখ টাকা রাজস্ব হারিয়েছে।
এব্যাপারে জানার জন্য চকরিয়ার ইউএনও জেপি দেওয়ানের ফোনে একাধিকবার কল করার পরও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।

আগেএবার বাবুল-ইলিয়াসের বিরুদ্ধে বনজ কুমারের মামলা
পরেআজ সাবেক এমপি এড. খালেকুজ্জামানের ২১ তম মৃত্যু বার্ষিকী