
সংবাদ বিজ্ঞপ্তি
নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপন করেছে ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ। বুধবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টায় ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দক্ষভাবে রাষ্ট্র পরিচালনায় সারাবিশ্বের অনেক সম্মানজনক পদকে ভূষিত হয়েছেন বঙ্গবন্ধুর এই কন্যা। তার নেতৃত্বেই বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেয়েছে। সমুদ্র জয়ের পর বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করে মহাকাশও জয় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিখাঁদ দেশপ্রেম, দূরদর্শিতা, দৃঢ়চেতা মানসিকতা ও মানবিক গুণাবলী তাকে আসীন করেছে বিশ্ব নেতৃত্বের আসনে। তিনিই বাঙালীর জাতীয় ঐক্যের প্রতীক এবং ভরসার শেষ আশ্রয়স্থল। আর্থ—সামাজিক—রাজনৈতিক দৈন্যতায় আকণ্ঠ নিমজ্জিত একটি জাতি ও রাষ্ট্রকি কী প্রাজ্ঞতায় এত উঁচুতে নিয়ে এসেছেন, তার সফল নেতৃত্বেই উন্নয়ন—অগ্রগতি মহাসোপানে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, অতীত ও বর্তমান তুলনাতেই তা শুধু দেশের মানুষই নয়, বিশ্ব নেতাদের কাছেও বিস্ময়ের সৃষ্টি করেছে। তাই সারাদেশে এখন শুধু একটাই স্লোগান— ‘শেখ হাসিনার হাতে থাকলে দেশ, পথ হারাবে না বাংলাদেশ।’
মোহাম্মদ শাওনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার পৌর আওয়ামী লীগের সাবেক সহ—সভাপতি ডাক্তার পরিমল কান্তি দাশ ও ৮নং ওয়ার্ড যুব লীগের সভাপতি জসিম উদ্দিন ও সাবেক ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম রুবেল।
এসময় শামসুল আলম, জাহিদুল ইসলাম জাহেদ, মোহাম্মদ নাসির উদ্দিন, ডাক্তার মাওলানা মোঃ সলিম উল্লাহ, মুজিবুর রহমান, রবি আলম, মিজানুর রহমান, ৮নং ওয়ার্ডের ১নং ইউনিটের সভাপতি আব্দুল মোতালেব লালু, সাধারণ সম্পাদক আব্দুল মালেক মানিক, সিনিয়র সহ—সভাপতি রাজেনুল ইসলাম শিপু, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহেদ ও ৩নং ইউনিটের সভাপতি বদি আলম মাঝি ও সাধারণ সম্পাদক মোঃ এমরানসহ অঙ্গ—সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।













