রামুর শাহাব উদ্দীন কক্সবাজার জেল গেইটে ১ লাখ ইয়াবা সহ ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার

0
11

 

এস এম হুমায়ুন কবির:
রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের উত্তর খুনিয়াপালং এলাকার ছৈয়দ আলমের পুত্র শাহাব উদ্দীন (২৪)দীর্ঘদিন ইয়াবা ব্যবসা করে আসছেন।প্রতিবারের ন্যায় আজ ২৯ সেপ্টেম্বর রাত ১০ ঘটিকায় টেকনাফ থেকে কক্সবাজার উদ্দেশ্যে আসার পথে কলাতলি বাইপাস রোডের জেলগেট এলাকায় প্রিমিও মডেলের কার তল্লাশি চালিয়ে একলাখ ইয়াবা সহ শাহাব উদ্দীন কে গ্রেপ্তার করেন ডিবি পুলিশ। এসময় ডিবি পুলিশের উপস্হিতি টের পেয়ে ইয়াবা ক্রেতা নোয়া গাড়ি ফেলে পালিয়ে যায়।
ডিবি পুলিশ সুত্র জানিয়েছেঃ আটক শাহাব উদ্দীন কে জিজ্ঞাসাবাদ করলে পলাতক অপরাপর ইয়াবা ব্যবসায়ীদের শনাক্ত করা সম্ভব হবে।
এ ব্যাপারে গ্রেপ্তার শাহাব উদ্দীন ও আটক নোয়া গাড়ি ও প্রিমিও গাড়ি দুইটি ডিবি পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।

আগেশ্রেয়সী দে চৈতী এখন ‘সুমাইয়া জান্নাত’, বিয়ে করলেন মুসলিম যুবককে
পরেবুবলীর সন্তানকে স্বীকৃতি দিয়ে যা বললেন শাকিব খান