পূজা মন্ডপ পরিদর্শনে সাবেক সাংসদ লুৎফুর রহমান কাজল

0
6

প্রেস বিজ্ঞপ্তি:

শারদীয় দূর্গাপূজা উপলক্ষে কক্সবাজার পৌর শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন কক্সবাজার সদর রামু আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল।

আজ সোমবার সন্ধ্যা সাতটার দিকে বের হয়ে স্বরস্বতী বাড়ী, ইন্দ্রাসেন দূর্গা বাড়ি, কৃষ্ণানন্দধাম ও কালী বাড়ি মন্ডপ পরিদর্শন করেন।

এসময় তিনি বলেন, ধর্মীয় সম্প্রীতির এক অনন্য মডেল হিসাবে সারাদেশে স্থান করে নিয়েছে কক্সবাজার। এই জেলায় সকল ধর্মের মানুষের বসবাস শান্তিপূর্ণ ও সৌহার্দ্যে ভরা। পাশাপাশি বাস করে একে অপরকে সম্মান করে বলেই এই শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে। তিনি সকল ধর্মালম্বীদের ধর্মীয় অধিকার নিশ্চিত করে দলমত নির্বিশেষে সবাইকে কক্সবাজারের ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহবান জানান।

এসময় জননেতা লুৎফুর রহমান কাজল এর সাথে উপস্থিত ছিলেন কক্সবাজার পৌর বিএনপি’র সভাপতি আলহাজ্ব রফিকুল হুদা চৌধুরী, কক্সবাজার জেলা কৃষকদলের সভাপতি আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদসহ বিএনপি যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আগেনাইক্ষ্যংছড়ি তুমব্রু সীমান্তে মিয়ানমারের দুই গুপ্তচর আটক
পরেরামুতে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি প্লাস প্রকল্পের অবহিতকরণ সভা