সৈকতে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের শুভ প্রবারণা উৎসব ৭ অক্টোবর

0
6

 

সংবাদ বিজ্ঞপ্তি
শুভ প্রবারণা উৎসব—২০২২ জাঁকজমকভাবে উদযাপনের লক্ষ্যে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র বর্ণাঢ্য অনুষ্ঠান করতে যাচ্ছে। অনুষ্ঠানমালায় রয়েছে শুক্রবার (০৭ অক্টোবর) সন্ধ্যা ৭.১৫ টায় সৈকতের লাবণী পয়েন্টে বর্ণিল শতাধিক ফানুস উত্তোলন করা হবে। এছাড়া উন্মুক্ত মঞ্চে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মং এ খেন।

আগেনেজামে ইসলাম পার্টি রামু ফতেখাঁরকুল ইউনিয়ন শাখার নতুন কমিটি গঠিত
পরেটেকনাফ-সেন্টমার্টিন নৌপথ বিকল্প পথে পর্যটকবাহী জাহাজ চালাতে চায় স্কোয়াব ও টুয়াক