
নিজস্ব প্রতিবেদক:
চকরিয়ায় বদরখালী জেটিঘাট ও আশপাশ এলাকায় অভিযান চালিয়ে মাছ ভর্তি ফিশিং বোট সহ ১২ জন জেলেকে আটক করা হয়েছে। সোমবার (১০অক্টোবর) রাত আটটার দিকে বদরখালী নৌ পুলিশ ফাঁডির আওতাধীন বদরখালী জেটিঘাট ও আশপাশ এলাকায় নৌ পুলিশ, চকরিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা ও কোস্টগার্ডের যৌথ সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
বদরখালী নৌ পুলিশ ফাঁড়ির এস আই নাছির উদ্দিন জানান, মা ইলিশ রক্ষা ও সংরক্ষন আইনে যৌথ অভিযান পরিচালনা করে ৩ টি ফিশিং বোটে ৬২টি ড্রাম ভর্তি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ সহ ১২ জন জেলেকে আটক করা হয়েছে।
পরে ৩ বোটমালিক ও জেলেদের ৬০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়। এবং ৬২ ড্রামভর্তি সামুদ্রিক মাছ প্রকাশ্যে ১ লক্ষ তেত্রিশ হাজার টাকায় নিলামে বিক্রয় করে উক্ত টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পাশাপাশি এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান।













