সদরের ভারুয়াখালীতে ১ হাজার টাকার জন্য সাবেক পুলিশ সদস্যকে কু*পিয়ে হ*ত্যা 

0
5

 

 নিজস্ব প্রতিকেদকঃ

কক্সবাজার সদরে মাত্র এক হাজার টাকার বিরোধকে কেন্দ্র করে নবাব মিয়া (৪৫) নামে এক সাবেক পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (১১ অক্টোবর) রাত ১১টার দিকে কক্সবাজার সদরের ভারুয়াখালীর বড় চৌধুরী পাড়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে ।

নিহত নবাব মিয়া ওই এলাকার আবদুল হকের পুত্র ও কক্সবাজার জেলা ও জজ আদালতের আইনজীবী শওকত বেলালের বড় ভাই।

আইনজীবী শওকত বেলাল জানান, নবাব মিয়া একটি জাল কিনে একই এলাকার নুর আহমদের পুত্র দিদার মিয়াকে ভাগে (অংশীদারীত্বে) ব্যবহার করতে দেয়। ১৫ দিন আগে এই ভাগের এক হাজার টাকার লেনদেন নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ ঘটনার জের ধরে মঙ্গলবার রাতে স্থানীয় আবদু শুক্কুরের বাড়িতে একটি সালিশ শেষে ফেরার পথে নুর আহমদের পুত্র মোহাম্মদ ইলিয়াছ, আয়াছ মিয়া, দিদার মিয়াসহ আরো কয়েকজন মিলে নবাব মিয়াকে উপর্যপুরি কুপিয়ে পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজারে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে জানতে চাইলে কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) সেলিম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে  বলেন, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে রয়েছে। হামলায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

 

আগেপলোগ্রাউন্ডে বিএনপির মহাসমাবেশ শুরু, মঞ্চে মির্জা ফখরুল
পরেনাইক্ষ্যংছড়িতে জাতীয় শ্রমিক লীগের ৫৩ তম প্রতিষ্ঠা বর্ষিকী পালিত