আওয়ামী লীগকে জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না: লুৎফুর রহমান কাজল

0
9
নিজস্ব প্রতিবেদক
লন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেছেন, “আজ সরকার দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে, মিডিয়া নিয়ন্ত্রণ করছে, প্রশাসন দলীয়করণ করেছে। আমাদের সভা সমাবেশ করতে দেয় না। এসব করছে তাদের অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখতে। আমরা সব সময় দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কাজ করি। আর সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে। সংখ্যালঘুদের যে ক্ষতি হয়েছে, তার ক্ষতিপূরণ চাই। যারা খুন হয়েছেন তার বিচার চাই। দেশের সব জায়গায় এখন সমাবেশ—মহাসমাবেশ হচ্ছে। এতে জনবিস্ফোরণ ঘটছে। এতে বুঝা যায় আওয়ামী লীগকে জনগণ ক্ষমতায় দেখতে চায় না। আজ আওয়ামী লীগের পতন জনগণের দাবিতে পরিণত হয়েছে। সদ্য সমাপ্ত জেলা পরিষদ নির্বাচনে তা প্রমাণ হয়েছে।”
বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকালে সারাদেশে ধরপাকড়, মিথ্যা মামলা, জামিন বাতিল করে নেতাকর্মীদের কারাগারে প্রেরণ, পুলিশ হামলা ও আওয়ামী সন্ত্রাসীদের নির্যাতনের প্রতিবাদে জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী ও সহ—সাংগঠনিক সম্পাদক এম. মোকতার আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র সহ—সভাপতি এটিএম নূরুল বশর চৌধুরী, সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্না, সহ—সভাপতি ও পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরী, সহ—সাংগঠনিক সম্পাদক ও জেলা শ্রমিকদলের সভাপতি রফিকুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, মহেশখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক চৌধুরী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নূর, টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এড. হাসান সিদ্দিকী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অধ্যাপক আজিজুর রহমান, জেলা কৃষক দলের আহ্বায়ক আশরাফুল হুদা ছিদ্দিকী জামসেদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দীন, জেলা যুবদলের সভাপতি এড. সৈয়দ আহমদ উজ্জল, সাধারন সম্পাদক জিসান উদ্দীন জিসান, জেলা স্বেচ্ছাসেক দলের সাধারণ সম্পাদক এড. মোঃ ইউনুছ, মৎস্যজীবি দলের আহ্বায়ক সালামত উল্লাহ বাবুল, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমীর আলী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাসেদুল হক রাসেল, সাধারণ সম্পাদক এড. মনির উদ্দীন মনির, জেলা কৃষক দলের সদস্য সচিব শরীফ উদ্দীন বাবুল, যুবদল নেতা ফরিদুল আলম, পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রাসেদুল হক, স্বেচ্ছাসেক দল নেতা হাজী আবদুর রহিম, পৌর য্বুদলের আহ্বায়ক, আজিজুল হক সোহেল জেলা ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসেন রিপন, সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান ফাহিম, সিনিয়র সহ—সভাপতি সাইফুর রহমান নয়ন, যুগ্ম সম্পাদক মিজানুল আলম, শহর ছাত্রদলের আহ্বায়ক  হুমায়ুন কবির হিমু, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাসেদুল করিম রাসেদ ও শহর ছাত্রদলের সদস্য সচিব ইনজামামুল হক।
আগেরামুতে বন্য হাতির আক্রমনে যুবকের মৃ*ত্যু 
পরেদলীয় প্রার্থীর পরাজয়ের কারণ ব্যাখ্যাসহ কেন্দ্রে জানাবে জেলা আ’লীগ