রোহিঙ্গা ক্যাম্পে গু*লি করে যুবককে হ*ত্যা

0
7

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে হত্যাকাণ্ডের ঘটনা থামছেই না। কয়েক দিন পর পর ক্যাম্পের সন্ত্রাসী সংগঠনগুলো নিজেদের মধ্যে খুনাখুনির ঘটনা ঘটিয়েই চলেছে। সবশেষ গতকাল মোহাম্মদ সালাম (৩৭) নামের এক রোহিঙ্গা যুবককে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ দিতে হয়েছে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে কুতুপালং ২ নম্বর ক্যাম্পের সি ব্লকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এতে  সাধারণ রোহিঙ্গারা আতঙ্কিত হয়ে পড়েছে। পাশাপাশি ক্যাম্পসংলগ্ন বসবাসকারী স্থানীয় বাসিন্দারাও ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে।

নিহত সালাম ওই ক্যাম্পের বাসিন্দা।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন বাংলাদেশ পুলিশের (এপিবিএন) অধিনায়ক এডিআইজি সৈয়দ হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৮-১০ জনের মুখোশধারী লোক ওই যুবককে গুলি করে হত্যা করে। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে বিশেষ অভিযান চলছে বলে জানান এপিবিএন এর এই কর্মকর্তা।

উল্লেখ্য, চলতি মাসে ছয়জন রোহিঙ্গা হত্যার শিকার হয়েছেন।

আগেরামুতে দুই যুবককে এসিড নিক্ষেপ
পরে৩৩ হাজার ইয়াবাসহ সাবেক ক্রিকেটার রাজু ঢাকায় আটক