দক্ষিণ আফ্রিকার সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ

0
8

স্পোর্টস ডেস্কঃ

আগের সাতবারের দেখায় একবারও জয় পায়নি বাংলাদেশ। তবে ডাচদের হারিয়ে কিছুটা স্বস্তিতে থাকা বাংলাদেশের আফ্রিকাদুর্গ জয়ের প্রত্যয় ছিল। তবে সেই স্বপ্ন গুঁড়িয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার করা ২০৫ রানের জবাবে খেলতে নেমে মাত্র ১০১ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ১০৪ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে বাভুমাকে হারালেও প্রথম ওভার থেকেই বাংলাদেশি বোলারদের ওপর চড়াও হন প্রোটিয়া ব্যাটাররা। রাইলি রুশোর দানবীয় সেঞ্চুরি (৫৬ বলে ১০৯) এবং ডি ককের অনবদ্য ৩৮ বলে ৬৩ রানের ইনিংসে ভর করে ২০৫ রানের বড় সংগ্রহ দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা।

মাত্র ৫৬ বলে ৮ ছক্কা ও ৭ চারে বলে ১০৯ রানের অনবদ্য ইনিংস খেলেন রাইলি রুশো। আর ৩৮ বলে ৭ চার আর ৩ ছক্কায় ৬৩ রানের ইনিংস খেলা ডি কক।

বোলিংটা ভালো হয়নি। তাসকিন-সাকিবদের নিয়ে ছেলেখেলায় মেতেছিল রাইলি রুশো-ডি ককরা। ব্যাটিংয়ে নেমেও স্বস্তিতে ছিল না বাংলাদেশ। এনরিখ নর্কিয়াদের গতির আগুনে পুড়ে ছারখার টাইগার ব্যাটিং অর্ডার

জবাবে বাংলাদেশ ১৬.৩ ওভারে মাত্র ১০১ রাবে অল আউট হয়। লিটন সর্বোচ্চ ৩৪ রান করেন। এনরিক নরকিয়া মাত্র ১০ রানে ৪ উইকেট নেন।

যদিও টার্গেট তাড়ায় শুরুটা ভালো ছিল বাংলাদেশের। কাগিসো রাবাদার করা প্রথম ওভারেই চড়াও হন টাইগার দুই ওপেনার। সৌম্য সরকারের দুই ছক্কার পর চার মেরে হাত খোলেন শান্ত। রাবাদা এক ওভারেই দেন ১৭ রান। মনে হচ্ছিল যেন প্রোটিয়া ব্যাটারদের ‘ইটের বদলে পাটকেল ছুড়ছেন’ টাইগার ব্যাটাররা।

তবে মোমেন্টাম বেশিক্ষণ ধরে রাখতে পারেননি ওপেনাররা। ইনিংসের তৃতীয় ওভারে এনরিখ নর্কিয়ার বলে কট বিহাইন্ড হয়ে ৬ বলে ১৫ রান করে ফিরে গেছেন সৌম্য। টাইগার এ ব্যাটারের বিদায়ের পর পথ হারিয়ে ফেলে বাংলাদেশও। শেষ পর্যন্ত অলআউট ১০১ রানে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৪ রানের ইনিংস লিটন দাসের। এছাড়া সৌম্য-মিরাজ ও তাসকিন ছাড়া কেউই দুই অঙ্ক ছাড়াতে পারেননি।

আগেরোহিঙ্গা ক্যাম্পে আরও দুই যুবককে গু*লি করে মারলো সন্ত্রাসীরা
পরেভোটের আগে খালেদা জিয়াকে কারাগারে পাঠানোর সম্ভাবনা নেই: আইনমন্ত্রী