
জাহাঙ্গীর আলম কাজল নাইক্ষ্যংছড়ি:
বান্দবানের নাইক্ষ্যংছড়িতে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
‘বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ন’-প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শনিবার (৫ নভেম্বর) ২০২২ইং সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর অফিসার্স ক্লাবের মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।সভায় প্রধান অতিথি ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যন ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ।
নাইক্ষ্যংছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শাসুদ্দিন মো: রেজা এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বান্দরবান জেলাপরিষদ সদস্য
ক্যানোওয়ান চাক,দোছড়ি ইউপি চেযারম্যান মো; ইমরান,উপজেলা সমবায় অফিসার ক্যবুহ্রী মার্মা,সেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুস সক্তারসহ অনেকই।
এ সময় নাইক্ষ্যংছড়ি উপজেলার সমবায় অফিসের কর্মকর্তা, সাংবাদিক, ব্যবসায়ীসহ অনেকই উপস্থিত ছিলেন।
এদিকে, সকল সাড়ে নয়টা নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পাতাকা উত্তোলন শেষে একটি র্যালি উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অফিসার্স ক্লাবে এসে শেষ হয়। পরে উপজেলা আফিসার্স ক্লাবের মিলনায়তনে সমবায় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে ২০২২সালে নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন সববায় সমিতি কে সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়।













