ক্রীড়াঙ্গনের ব্যাপক উন্নয়ন করেছে প্রধানমন্ত্রী: এডিসি জাহিদ ইকবাল

0
6

 

এম.এ আজিজ রাসেল:
ব্যাপক উৎসাহ—উদ্দীপনার মধ্য দিয়ে কক্সবাজার জেলা কারাতে টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। এতে প্রথম হয়েছে লুপি কারাতে ক্লাব। দ্বিতীয় হয়েছে জগত জ্যোতি কারাতে ক্লাব ও তৃতীয় হয়েছে ব্ল্যাক ফাইটার কারাতে ক্লাব। এছাড়া টুর্নামেন্টে ছেলেদের প্লাস—১৫ একক কাতা ক্যাটাগরিতে প্রথম হয়েছে জসিম উদ্দিন, দ্বিতীয় হয়েছে মামুনুর রশীদ, তৃতীয় হয়েছে রবিউল হাসান ও চতুর্থ হয়েছে শাহেদ। ছেলেদের মাইনাস—১৫ একক কাতা ক্যাটাগরিতে প্রথম লাছেং মং চাক, দ্বিতীয় মর্তুজা আলী, তৃতীয় আবদুল আহাদ ও চতুর্থ হয়েছে সুন্ময় ধর সৌনক। এছাড়া মেয়েদের মাইনাস একক কাতায় প্রথম মনিসা, দ্বিতীয় আলিনা, তৃতীয় আফরা ও চতুর্থ হয়েছে শ্রেয়সী। মেয়েদের প্লাস—১৫ একক কাতায় প্রথম অদ্রিতা, দ্বিতীয় শ্রেয়সী ও তৃতীয় হয়েছে মৌমিতা। অপরদিকে দলগত কাতা পুরুষে প্রথম ব্ল্যাক ফাইটার কারাতে ক্লাব, দ্বিতীয় জগত জ্যোতি কারাতে ক্লাব, তৃতীয় লুপি কারাতে ক্লাব ও চতুর্থ হয়েছে হাইকারী কারাতে ক্লাব। এছাড়া মহিলাদের দলগত কাতায় প্রথম জগত জ্যোতি ক্লাব, দ্বিতীয় ইউনাইটেড কারাতে ক্লাব, তৃতীয় ব্ল্যাক ফাইটার কারাতে ক্লাব ও চতুর্থ হয়েছে লুপি কারাতে ক্লাব।

রবিবার (০৬ নভেম্বর) সন্ধ্যায় কক্সবাজার ইনডোর স্টেডিয়ামে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবাল। তিনি বলেন, দেশের ক্রীড়াঙ্গনের ব্যাপক উন্নয়ন করেছে প্রধানমন্ত্রী। যার আলোকে কক্সবাজারে এই আধুনিক ইনডোর স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে। এখানে বিভিন্ন ইভেন্ট আয়োজন করা হচ্ছে। এতে তৃণমূল থেকে আরও ভাল খেলোয়াড় সৃষ্টি হবে। তারা জাতীয় পর্যায়ে খেলে দেশের সুনাম সমৃদ্ধ করবে।

বাংলাদেশ কারাতে ফেডারেশনের সদস্য ও জেলা কারাতে টুর্নামেন্টের আহ্বায়ক হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের রেফারি কমিশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান তুলু উশ শামস, জেলা ক্রীড়া সংস্থার সহ—সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন ও আবছার উদ্দিন সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন।

টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকি। তিনি বলেন, ক্রীড়া পরিদপ্তরের ২০২২—২৩ অর্থ বছরের আলোকে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এখানে যারা ভাল করেছে তাদের নিয়ে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের আয়োজন করা হবে। যাতে তারা জাতীয় পর্যায়ে পদক পেয়ে কক্সবাজারের সুনাম বৃদ্ধি করতে পারে।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় প্রশিক্ষক জু প্রম্ন মারমা, জাতীয় সহকারী প্রশিক্ষক ইউনাইটেড কারাতে ক্লাবের প্রধান প্রশিক্ষক সিন মং, জেলা ক্রীড়া সংস্থার সহ—সভাপতি রতন দাশ, জেলা কারাতে এসোসিয়েশনের সভাপতি সাবেক পৌর কাউন্সিলর সিরাজুল হক, সাধারণ সম্পাদক উদয় শংকর পাল মিঠু, টুর্নামেন্ট কমিটির সদস্য এডভোকেট গোলাম ফারুক খান কায়সার, মোহাম্মদ জুনাইদ ও মং মং।

খেলা পরিচালনা করেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের রেফারি কমিশনের সাধারণ সম্পাদক আজহারি হিরা, সদস্য রতন তালুকদার, মারিয়া চক্রবর্তী, এস ইসলাম শুভ, আবদুল হান্নান কাজল ও নুর মোহাম্মদ রকি। টুর্নামেন্টে ১২টি ক্লাবের ২০০ জন খেলোয়াড় অংশ নেয়। এর আগে সকালে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।

আগেতরুণ আলো সমাজ উন্নয়ন পরিষদের রক্তের গ্রুপ নির্ণয় ও থ্যালাসেমিয়া সচেতনতা ক্যাম্প
পরেচকরিয়ায় ভাড়ার তর্কে চালককে খু*ন, আত্মগোপনে থাকা দুই ভাই গ্রেপ্তার