
সোয়েব সাঈদ:
তরুণ আলো সমাজ উন্নয়ন পরিষদের উদ্যোগে
বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, রক্তদানের আগ্রহবৃদ্ধি, থ্যালাসেমিয়া সচেতনতা বৃদ্ধির লক্ষে উম্মুক্ত সেবামূলক কর্মসূচী পালিত হয়েছে।
শনিবার, ৫ নভেম্বর সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চাঁন্দের পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচীর আয়োজন করা হয়।
কর্মসূচীর আওতায় চাঁন্দের পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, নুরুল কোরআন এবতেদায়ী মাদ্রাসা, বায়তুস সালাম হাফেজখানা, আল বায়ান হাফেজখানার শিক্ষার্থীসহ অত্র এলাকার সর্বস্তরের জনসাধারণকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এসময় থ্যালাসেমিয়া সচেতনতা, রক্তদানের উপকারিতা এবং রক্তদানের আগ্রহবৃদ্ধির লক্ষে প্রচারণা চালানো হয়।
মহতী এ কার্যক্রম চলাকালে তরুণ আলো সমাজ উন্নয়ন পরিষদ এর পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক মেম্বার ও উপদেষ্টা জাকের হোসাইন।
তরুণ আলো সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি মো. রিপন এর সভাপতিত্বে এ মানবিক কার্যক্রমে বিশেষ অতিথি ছিলেন- সংগঠনের উপদেষ্টা এডভোকেট আকতারুর রহমান ছিদ্দিকী (ছোটন), উপদেষ্টা মাস্টার শামশুল হুদা, উপদেষ্টা ও বিশিষ্ট সমাজ সেবক জালাল কোম্পানী সহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ।
এতে আরও উপস্থিত ছিলেন- সংগঠনের সহ-সভাপতি মেহেদী হাসান ওশান, সাধারণ সম্পাদক মো. জাশেদ, সহ-সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ্, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, অর্থ-সম্পাদক মো. মামুন, প্রচার-সম্পাদক মাসুদ রানা, সহ-প্রচার সম্পাদক মো. সাইফুল, ক্রীড়া সম্পাদক শাখাওয়াত হোসেন সুমা সহ অত্র সংগঠনের সদস্যবৃন্দ।
কর্মসূচীতে সার্বিক সহযোগিতা প্রদান করে তারুণ্য ডোনার’স সোসাইটি। কর্মসূচীটি তারুণ্যের ২৩তম ইভেন্ট এবং ৬৭ তম প্রোগ্রাম হিসেবে পরিচালিত হয়।
এতে তারুণ্য ডোনার’স সোসাইটির পক্ষে উপস্থিত ছিলেন- সভাপতি ইমরাউল হাসান বাপ্পি, মো.সোহেল , সহ সভাপতি মেরিনা জান্নাত মেরি, সাধারণ সম্পাদক মো. হাবিব উল্লাহ্, অর্থ সম্পাদক হামিদ, দূর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল নোমান, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক ছাদেকা আক্তার, সদস্য শফিকুল জান্নাত জিহা মনি, মো. শাহজাহান, সালমান সাকিব, আকলিমা আক্তার ইমা, নুসরাত খানম লিজা প্রমূখ।
আয়োজকরা জানান- ভবিষ্যতেও বিভিন্নস্থানে এধরনের মানবিক উদ্যোগ চলমান থাকবে। এসব সংগঠনের সস্যরা মানবিক, সামাজিক, জনকল্যাণকর তথা সেবামূলক কাজে নিজেদের ভুমিকা রাখবে।













