তারাবনিয়াছড়ায় পতাকা টাঙাতে গিয়ে ব্রাজিল সমর্থকের মৃত্যু

0
9

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারে ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে ছাদ থেকে পড়ে মুসা (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

সোমবার সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজার শহরের তারাবনিয়াছড়ায় এই ঘটনা ঘটে। নিহত কিশোর কক্সবাজার পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের মোহাম্মদ নুরুল হকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ শাহাবুদ্দীন সিকদার।
তিনি জানান, ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে পতাকা কিনে আনে মুসা। বিকেলে পরিবারের সবাই ঘুমালে মুসা পতাকা টাঙাতে গিয়ে ৩ তলা ছাদ থেকে পড়ে অজ্ঞান হয়ে পড়ে । পরে তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে আনলে  কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত ওসি রফিকুল ইসলাম জানান, ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।

আগেব্রাজিলের বিশ্বকাপ দলে আছেন যারা
পরেআরও কমছে রিজার্ভ