বাংলাবাজারে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

0
8

 

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষংছড়ি:
কক্সবাজার সদরের বাংলাবাজারে যাত্রীবাহী বাসের চাপায় নাইক্ষংছড়ি চাকঢালার আব্দুল আজিজুল হক (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বাংলাবাজার ছমুদা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিজুল হক নাইক্ষংছড়ি উপজেলার চাকঢালার বাসিন্দা। তিনি পেশায় একজন ব্যবসায়ী।
বিষয়টি নিশ্চিত করে নাইক্ষংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছার ইমন।
তিনি জানান,প্রয়োজনীয় কাজে নাইক্ষ্যংছড়ি থেকে কক্সবাজার শহরে যাওযার পথে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আইনি প্রক্রিয়া শেষে তার স্বজনেরা মরদেহ বাড়িতে নিয়ে যাবে বলে তিনি জানান।

 

আগেইসলামী ছাত্রসমাজ রামু রাজারকুল ইউনিয়ন শাখার সাধারণ সভা অনুষ্ঠিত
পরেচৌফলদণ্ডীতে নিরীহ মুয়াজ্জিনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন