মাতামুহুরী নদীতে শিশুর লা*শ, আটক ৪

0
9
মোহাম্মদ খোরশেদ হেলালী:
কক্সবাজারের চকরিয়ার মাতামুহুরী নদী থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার ৯ নভেম্বর ২০২২ সকালে উপজেলার মাঝেরফাঁড়ি সেতু সংলগ্ন মাতামুহুরী নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিশুর বাবা, মা, খালা ও ফুফিকে আটক করা হয়েছে।
শিশু মোঃ আনাস চকরিয়ার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মধ্যম সুরাজপুর মসজিদপাড়ার হোসাইন আলীর ছেলে।
স্থানীয়রা জানান, হোসাইন আলীর বসতঘরের দুটি কক্ষের মধ্যে একটি কক্ষে শিশু আনাস, মা, খালা ও ফুফু ঘুমিয়েছিলেন। অন্য কক্ষটিতে অন্য সন্তানদের নিয়ে হোসাইন আলী ঘুমান। বুধবার ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে মুসল্লিরা বাড়ি ফেরার পথে মাঝেরফাঁড়ি সেতুর নিচে শিশু আনাসের লাশ ভাসতে দেখেন। পরে সকাল ৮টার দিকে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিমুল হক বলেন, মঙ্গলবার রাতে শিশুটি মায়ের সঙ্গে ঘুমিয়েছিল। বাড়িতে বাবা, খালা ও ফুফু ছিলেন। কিভাবে শিশুটি মারা গেল, কীভাবে তার লাশ ২০০ মিটার দূরে নদীতে গেল, সেসব নিয়ে রহস্য তৈরি হওয়ায় জিজ্ঞাসাবাদের জন্য মা-বাবাসহ চারজনকে থানায় নিয়ে গেছে পুলিশ।
চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, ওই শিশুর পরিবারের সদস্যরা ভোরে ঘুম থেকে উঠে দরজা খোলা দেখতে পান বলে পুলিশকে জানিয়েছে। তবে কে দরজা খুলেছে, তা জানাতে পারেননি। ঘটনাস্থল পরিদর্শন, আনাছের পরিবারের সদস্য ও আশেপাশের লোকজনের সাথে কথা বলে মনে হয়েছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। দরজা কে বা কারা খুলেছে, কীভাবে ওই তিন মাস বয়সী শিশু দূরের নদীতে গেল, এসব প্রশ্নের জবাব খুঁজতে পুলিশ ওই পরিবারের ৪ সদস্যকে জিজ্ঞাসাবাদ করছে।
তিনি আরও বলেন, আমাদের প্রাথমিক তদন্তে এই হত্যার সাথে ওই বাড়িতে রাতে যারা ঘুমিয়েছেন তাদের কেউ  জড়িত বলে মনে হয়েছে।
আগেঈদগাঁও প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন
পরেরোহিঙ্গাদের কারণে ক্ষতিগ্রস্থ স্থানীয় জনগোষ্ঠীকে সেবা দিচ্ছে হাইসাওয়া