
মোহাম্মদ খোরশেদ হেলালী:
কক্সবাজারের মহেশখালীতে আগুনে পুড়ে সাবিত নামে ৫ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের মোহাম্মদ পুর (তেলিপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
শিশু সাবিত ওই গ্রামের মোহাম্মদ হোসেন সওদাগরের ছেলে।
প্রত্যক্ষদর্শী রবিউল ইসলাম, আরিফ, জসিমসহ কয়েকজন জানিয়েছেন, বাড়ির উপরে ধোঁয়া দেখে আগুন লাগার বিষয়টি জানাজানি হয়। পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নেভানো হয়। ততক্ষণে বাড়ির সব জিনিসপত্র সম্পূর্ণ পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা একটি কক্ষ থেকে দগ্ধ অবস্থায় শিশু সাবিতের লাশ উদ্ধার করে।
শিশু সাবিতের বাবা মোহাম্মদ হোসেন জানান, খেলার ছলে তার ছেলে সাবিত রুমে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। ধারণা করা হচ্ছে- সেই সময় দিয়াশলাইয়ের কাঠি দিয়ে চেরাগ ধরানোর চেষ্টা করে সে। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়। ওইসময় বাড়িতে কেউ না থাকায় মুহুর্তে আগুন সর্বত্র ছড়িয়ে পড়ে।













