কক্সবাজার আদালতে ইয়াবা পাচার মামলায় যুবকের যাবজ্জীবন

0
9

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় রিপন চন্দ্র ভৌমিক নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ রায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো এক বছর কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবদুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেন, কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ বেঞ্চ সহকারী দেলোয়ার হোসাইন।

দণ্ডিত আসামি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চাঁদকাশিমপুর গ্রামের মৃত নেপাল চন্দ্র ভৌমিক এর পুত্র রিপন চন্দ্র ভৌমিক।

রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

আদালত সূত্র জানা গেছে, পাঁচ হাজার ৪০০ পিচ ইয়াবা ট্যাবলেট পাচারের দায়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। একইসাথে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

আগেরামু পশ্চিম রাজারকুলে হযরত মরিয়ম আ. বালিকা হিফজ মাদ্রাসায় হিফজুল কুরআনের সবক প্রদান 
পরে৭ ডিসেম্বর প্রধানমন্ত্রীর কক্সবাজারে আগমনে রামু উপজেলা আওয়ামীলীগের প্রস্তুতি সভা