মুহাম্মদ স.এর সৌহার্দপূর্ণ আচরণের শিক্ষা বিশ্বময় ছড়িয়ে দিতে হবে: আল্লামা ওবাইদুল্লাহ হামযা

0
12

 

হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর:
আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার মুহতামিম, বিশিষ্ট ইসলামিক স্কলার, লেখক ও গবেষক আল্লামা ওবাইদুল্লাহ হামযা বলেছেন, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ স. সমগ্র বিশ্বজগতের জন্য রহমত। সৃষ্টিকুলের প্রতিটি শ্রেণি রাসুলে কারীম স. এর দয়া-মায়ার কোন না কোন অংশ পেয়েছেন। রাসুলুল্লাহ স. এর অপূর্ব চারিত্রিক সৌন্দর্য ও শাশ্বত আদর্শে মুগ্ধ হয়ে অমুসলিমেরা দলে দলে ইসলাম গ্রহন করেন। আমরাও যদি রাসুলে কারীম স. এর দয়া, সহানুভূতি, সম্প্রীতি, সৌহার্দপূর্ণ আচরণের চিরন্তন শিক্ষা ছড়িয়ে দিতে পারলে বিশ্বময় ইসলামের শাশ্বত আদর্শর সৌরভ ছড়িয়ে যাবে।
তিনি রামু চাকমারকুল ইসলামী ঐক্য পরিষদের ২ দিনব্যাপী ৩৫ তম ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনে প্রথম দিবসে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রামু কলঘর বাজার ময়দানে ২ দিনব্যাপী এ ইসলামী মহাসম্মেলনে প্রধান আলোচক হিসেবে তাকরীর করেন, আল্লামা শাহ আহমদ শফী রহ. এর খলীফা, বেফাকুল মাদারিসিল আরবিয়ার নির্বাহী সদস্য আল্লামা মুফতি ওমর ফারুক সন্দ্বিপী, সিরাজগঞ্জের আল্লামা আবদুল বাসেত খাঁন সিরাজী।
তরুণ লেখক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের সঞ্চালনায় অনুষ্ঠিত দুই দিনের ইসলামী মহাসম্মেলনে বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করেন, জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল্লাহ তাজ, জামিয়া দারুল উলুম চাকমারকুলের পরিচালক মাওলানা সিরাজুল ইসলাম সিকদার, রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা মুহাম্মদ মোহছেন শরীফ, কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা মোহাম্মদ আলী, চাকমারকুল ইসলামী ঐক্য পরিষদের সভাপতি মাওলানা হুমায়ুন কবির।
সম্মেলনে আরও আলোচনা করেন, চাকমারকুল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা হারুন জদিদ, মাওলানা হাফেজ রহিম উদ্দিন।
আগামীকাল ৩০ ডিসেম্বর ( জুমাবার) বিশেষ মুনাজাতের মধ্যদিয়ে ঐতিহাসিক এ ইসলামী মহাসম্মেলন সমাপ্ত হবে। সমাপনী দিবসে প্রধান আলোচক হিসেবে তাকরীর পেশ করবেন, প্রখ্যাত ওয়ায়েজ আল্লামা হাফেজ হাসান জামিল। বিশেষ বক্তা থাকবেন, রাজঘাটা মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা ছৈয়দ আলম আরমানী, জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা হাফেজ আবদুল হক, ,কক্সবাজার রুমালিয়ারছরা জামে মসজিদের খতীব মাওলানা হাফেজ আবদুর রহিম রাহী ও জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার শিক্ষক মাওলানা এজাজুল করিম শফি, রামু মাজহারুল উলুম মাদ্রাসার শিক্ষা পরিচালক মাওলানা মুখলেসুর রহমান।
এ দ্বীনি সম্মেলনের সমাপনী দিবসেও সকলকে শরীক হওয়ার আহবান জানিয়েছেন, ইসলামী ঐক্য পরিষদের সভাপতি মাওলানা হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ দেলোয়ার হোসাইন।

আগেরামুতে আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছে: ১০৬টি বিদ্যালয়ের ৯৬৮ জন শিক্ষার্থী 
পরেফুটবলের রাজা পেলে আর নেই