কক্সবাজার মডেল হাই স্কুলের শিক্ষকের পিতার মৃত্যুতে শোক

0
5

সংবাদ বিজ্ঞপ্তি:

কক্সবাজার মডেল হাই স্কুলের সিনিয়র ইংরেজি শিক্ষক আহসান উদ্দিন আহমেদের পিতা সদরের খুরুশকুলের তেতৈয়া সওদাগর পাড়া নিবাসী আলহাজ্ব আকবর আহমদ আর নেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
। তিনি ৯০ বছর বয়সে ২০২২ সালের ৩১ ডিসেম্বর ভোর সাড়ে ৫ টার কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে চার ছেলে ,এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে যান।

এদিকে,মরহুমের মৃত্যুতে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন । এক শোকবার্তায় কক্সবাজার ফাউন্ডেশনের সভাপতি কউকের সাবেক প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লে.কর্ণেল (অব.) ফোরকান আহমদ এলডিএমসি পিএসসি,সাধারণ সম্পাদক অধ্যাপক মঈনুল হাসান পলাশ ও সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম মো:রাশেদ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

আগেরামু সিএসও রিসোর্স সেন্টারে ইউএসএআইডি ও রিলিফ ইন্টারন্যাশনাল এর সরঞ্জাম হস্তান্তর
পরেনাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অভিযানে নগদ টাকা,গরুসহ ৩ চোরাকারবারী আটক