প্রিয়জন থেকে শুরু করে সহকর্মী, যোগাযোগের প্রাথমিক মাধ্যম হয়ে উঠেছে মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। বর্তমানে জরুরি যত ফাইল, ছবি, ভিডিও আদান প্রদান করা যাচ্ছে হোয়াটসঅ্যাপে।
প্ল্যাটফর্মটি ব্যবহারের জন্য সবার আগে যেটি প্রয়োজন তা হচ্ছে ইন্টারনেট। ঘরে থাকলে ওয়াই-ফাই, বাইরে ফোনের ডাটাই ভরসা।
তবে এখন ফোনে ইন্টারনেট না থাকলেও হোয়াটসঅ্যাপে কানেক্ট থাকতে পারবেন।তবে যেখানে ইন্টারনেট নেই, সেখানেই হোয়াটসঅ্যাপের প্রক্সি সার্ভারকে কাজে লাগিয়ে আপনি মেসেজ করতে পারবেন। ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি জানিয়েছে, যেখানে ইন্টারনেট পরিষেবা নেই সেখানে ভলান্টিয়ার এবং অর্গ্যানাইজেশনের দ্বারা সেটআপ করা প্রক্সি সার্ভারের মাধ্যমেই কাজ করবে হোয়াটসঅ্যাপ।
এ বিষয়ে হোয়াটসঅ্যাপ বলছে, এমন কোনো এলাকায় যদি কোনো ব্যক্তির সঙ্গে সরাসরি হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে না পারেন, তাহলে সেখানে আপনি এই প্রোক্সি ফিচার ব্যবহার করতে পারবেন।
মূলত একটি প্রক্সি সার্ভারের সাহায্য নিয়ে হোয়াটসঅ্যাপ আপনাকে জরুরি সময় মেসেজ পাঠাতে দেয়।সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, এই প্রক্সি ফিচারেও হোয়াটসঅ্যাপ তার প্ল্যাটফর্মের এবং সর্বোপরি গ্রাহকের গোপনীয়তা এবং নিরাপত্তার দিকটি নিশ্চিত করবে।
এরই মধ্যে অ্যান্ড্রয়েড এবং আইওএস দুই প্ল্যাটফর্মের জন্যই হোয়াটসঅ্যাপ প্রোক্সি ফিচারটি চালু হয়েছে। তবে আপাতত শুধু ইরানের ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের এই সুবিধা পাবেন।