কক্সবাজার আদালতে ইয়াবা পাচারের দায়ে ৬ মিয়ানমার নাগরিককে কারাদণ্ড 

0
6
নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারে ইয়াবা মামলায় ৬ মিয়ানমারের নাগরিককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার (১১ জানুয়ারি) বেলা ১২ টায় কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে এই রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন— চাওলা বড়ুয়া, ওয়ানাই, লাম সিং, মংচেতে, মাংমা, চাওনা।

রাষ্ট্রপক্ষের আইনজীবি এড. ফরিদুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১৮ সালে সেন্টমার্টিন ছেড়াদ্বীপের দক্ষিণে ট্রলার সহকারে মায়ানমারের ৬ নাগরিককে ৩ লাখ ইয়াবাসহ আটক করে কোস্টগার্ড। এই ঘটনায় দায়ের করা মামলা বিচারিক কার্যক্রম শেষে রায় ঘোষণা করা হয়েছে।

রায়ে ৬ মায়ানমার নাগরিকদের প্রত্যেককে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। সাথে ১০ হাজার করে অর্থদণ্ড ও অনাদায়ে আরো ১ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।

 

আগেবাংলাবাজারে বোনের বিয়ের দাওয়াত দিতে গিয়ে যুবক নিহত
পরেরোজার মাসে দ্রব্যমূল্যের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা, সংসদে প্রধানমন্ত্রী