
হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর:
কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ছনখোলা সোলতানিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার ‘সুপারিনটেন্ডেন্ট’ পদে নিয়োগ পেয়েছেন আলেমেদ্বীন মাওলানা মিজানুর রহমান নুরী। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আবদুল্লাহ (বি.এ) গত ২২ ডিসেম্বর তাঁর নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করেন।
মাওলানা মিজানুর রহমান নুরী একজন উদ্যোক্তা ও মানবিক চেতনাদীপ্ত তরুণ আলিম। তিনি মানব কল্যাণ উন্নয়ন সংস্থা বাংলাদেশের প্রতিষ্ঠাতা প্রধান পরিচালক।
তাঁর সুদক্ষ পরিচালনায় এ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানটি আরও অনেক দূর এগিয়ে যাবে বলে আশাবাদী এলাকাবাসী।
এদিকে নবনিযুক্ত সুপার মাওলানা মিজানুর রহমান নুরী ও সহ-সুপার মাওলানা এম এহসান উল্লাহ আমজাদীকে আনুষ্ঠানিকভাবে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করেন মাদ্রাসার সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ (বি.এ) চেয়ারম্যান।
বুধবার (১১ জানুয়ারি) এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা দাতা সদস্য আলহাজ্ব সোলতান আহমদ, সিনিয়র সহ-সভাপতি অবসরপ্রাপ্ত বিজিবি মোঃ আলম, সহ- সভাপতি ডাঃ আবদু শুক্কুর, মোঃ আখতারুল ইসলাম, হাফেজ রমজান আলী মেম্বার, সহ- সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, অর্থ সম্পাদক মোঃ আহসান উল্লাহ হাসান, সহ- অর্থ সম্পদক ডাঃ আলমগীর রানা, ছনখোলা মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ জাকের হোসাইন, সহকারী প্রধান শিক্ষক আবদুল্লাহ আল মাহমুদ, হাফেজ শামসুল আলম, আবদুল মতিন টিপু, মোঃ ছৈয়দুর রহমান সওদাগর, প্রবাসী ছাবের আহমদ, মোঃ রুবেল সওদাগর, মোঃ ইমাম হোসাইন, মুবিনুল হকসহ শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার দ্বীনি শিক্ষানুরাগী গন্যমান্য ব্যক্তিবর্গ ।













